সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ! জিয়াউর রহমান হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার
দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

তাহিরপুরে ইউপি সদস্যের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

  • আপলোড সময় : ২০-০৭-২০২৬ ১০:১৬:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৬ ১০:১৭:৩১ পূর্বাহ্ন
তাহিরপুরে ইউপি সদস্যের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলায় এক ইউপি সদস্যের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে তাহিরপুর উপজেলা মেম্বার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সংহতি প্রকাশ করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও কান্দবপুর গ্রামের বাসিন্দা আতাউর রহমান জান্টুর নিজ বাড়িতে নৌকাযোগে এসে নয়ানগর গ্রামের তৌহিদ মিয়া, জুয়েল মিয়া, শহীদ মিয়াসহ ২০ থেকে ২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে ইউপি সদস্য আতাউর রহমান জান্টু গুরুতর আহত হন। হামলার সময় বাড়িতে ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাটের পাশাপাশি বাড়িতে থাকা নারী ও শিশুদেরও মারধরের অভিযোগ করা হয়। আহতদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত ইউপি সদস্য আতাউর রহমান জান্টুকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বক্তারা দাবি করেন, এলাকায় মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকা-ের বিরুদ্ধে প্রতিবাদ করায় ইউপি সদস্য আতাউর রহমান জান্টুকে পরিকল্পিতভাবে হামলার শিকার হতে হয়েছে। তারা বলেন, একজন জনপ্রতিনিধি যদি নিজ এলাকায় নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়ে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। মানববন্ধনে বক্তব্য দেন তাহিরপুর উপজেলা মেম্বার অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুল মিয়া, সাধারণ স¤পাদক তোজাম্মিল হক নাসরুম, সামায়ুন মেম্বার, কফিল উদ্দিন, রিপন মিয়া, কাউসার মিয়া, নাইম মিয়া, জামাল মিয়া ও সবুজ মিয়াসহ অন্যান্যরা। এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, ইউপি সদস্যের ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক বলেন, বিষয়টি এখনো চেয়ারম্যান বা সংশ্লিষ্ট ইউপি সদস্য আমাকে আনুষ্ঠানিকভাবে জানাননি। তবে ঘটনাটি সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স