সুনামগঞ্জ , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি জুলাইয়ে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১ জীবিত থাকতে পায়নি, মৃত্যুর পর আইসিইউতে হাম-আক্রান্ত শিশু- অভিযোগ বাবা-মায়ের ডা. সৈয়দ মোনাওয়ার আলী : জনকল্যাণে অনন্য পথিকৃৎ ভারতীয় মদসহ কথিত সাংবাদিক লিটন আটক ট্রাভেলস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বোকা নদীর সেতুতে ঝুলছে ডাম্প ট্রাক, চালক পলাতক সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার, গুয়াহাটি ক্যাম্পে মানবেতর জীবন সুনামগঞ্জের যুবকের বৈঠার টানেই চলে জীবন-সংসার রবীন্দ্রনাথের জীবন, কর্ম ও দর্শন নিয়ে সাহিত্য আড্ডা দিরাই বিএনপি’র অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার দায়ে স্বামীর ৪ বছরের কারাদন্ড

  • আপলোড সময় : ২০-০৭-২০২৬ ১০:১৪:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৬ ১১:০৮:১৬ পূর্বাহ্ন
স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার দায়ে স্বামীর ৪ বছরের কারাদন্ড
স্টাফ রিপোর্টার ::
স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী মঈনুল ইসলামকে ৪ বছরের সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদ-, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদ- দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে। বৃহ¯পতিবার (১৬ জুলাই) সুনামগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ হাবিবুর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ছাতক থানার জিআর মামলা নং-১৬৭/২০২০ (ছাতক) এবং ছাতক থানার মামলা নং-২৮, তারিখ ২২ জুলাই ২০২০-এর সূত্রে উদ্ভূত এ মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. জিয়াউর রহিম এবং আসামিপক্ষে আইনজীবী মো. শামছুর রহমান মামলা পরিচালনা করেন। মামলায় দ-বিধি, ১৮৬০-এর ৩০৬ ধারায় (আত্মহত্যায় প্ররোচনা) অভিযোগ গঠন করা হয়। মামলার এজাহার অনুযায়ী, ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের কাটালপুর গ্রামের বাসিন্দা আবুল কাসেম তার বোন শিপা বেগমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, প্রেমের সম্পর্কের পর মঈনুল ইসলামের সঙ্গে শিপা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী, শাশুড়ি ও পরিবারের অন্যান্য সদস্য তাকে বিভিন্নভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন এবং যৌতুকের জন্য চাপ সৃষ্টি করতেন। এজাহারে আরও বলা হয়, ২০২০ সালের ২২ জুলাই শিপা বেগমকে নির্যাতনের বিষয়ে পরিবারের সদস্যরা খবর পান। পরে দুপুরে সংবাদ আসে, তিনি স্বামীর বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার অবস্থায় দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। বিচারিক কার্যক্রম শেষে আদালত সাক্ষ্য-প্রমাণ ও উপস্থাপিত তথ্য পর্যালোচনা করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মঈনুল ইসলামকে দোষী সাব্যস্ত করেন। রায়ে আদালত উল্লেখ করেন, দ-িত আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। তাকে গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকে সাজা কার্যকর হবে। এছাড়া, মামলার সংশ্লিষ্টতায় পূর্বে হাজতবাস করে থাকলে ফৌজদারি কার্যবিধির ৩৫এ ধারা অনুযায়ী সেই সময় সাজা থেকে সমন্বয় করা হবে। একই সঙ্গে মামলার জব্দকৃত আলামত বিধি অনুযায়ী নিষ্পত্তি এবং রায়ের অনুলিপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশও প্রদান করেন আদালত।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন

সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন