সুনামগঞ্জ , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

বিশ্বম্ভরপুরে নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন মিজ্ সকিনা আক্তার

  • আপলোড সময় : ২০-০৭-২০২৬ ১০:১১:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৬ ১০:১১:২৮ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন মিজ্ সকিনা আক্তার
বিশ্বম্ভরপুর প্রতিনিধি :: বিশ্বম্ভরপুর উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মিজ্ সকিনা আক্তার। রোববার (১৯ জুলাই) তিনি সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। প্রয়োজনীয় প্রশাসনিক আনুষ্ঠানিকতা স¤পন্ন শেষে তিনি বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যোগ দিয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। সিলেটের কৃতী সন্তান মিজ্ সকিনা আক্তার বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ৩৬তম ব্যাচের একজন কর্মকর্তা। প্রশাসনিক জীবনে তিনি শান্তিগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করে দক্ষতা ও সুনাম অর্জন করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে প্রশাসনিক কার্যক্রম, জনসেবা এবং উন্নয়নমূলক কর্মকা-ে সফলতার স্বাক্ষর রেখে এবার বিশ্বম্ভরপুর উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। নবনিযুক্ত ইউএনও মিজ্ সকিনা আক্তারের যোগদানের মধ্য দিয়ে বিশ্বম্ভরপুর উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে স্থানীয় প্রশাসন ও সচেতনমহল আশা প্রকাশ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী