বিশ্বম্ভরপুরে নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন মিজ্ সকিনা আক্তার
- আপলোড সময় : ২০-০৭-২০২৬ ১০:১১:২৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২০-০৭-২০২৬ ১০:১১:২৮ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
বিশ্বম্ভরপুর উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মিজ্ সকিনা আক্তার। রোববার (১৯ জুলাই) তিনি সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। প্রয়োজনীয় প্রশাসনিক আনুষ্ঠানিকতা স¤পন্ন শেষে তিনি বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যোগ দিয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।
সিলেটের কৃতী সন্তান মিজ্ সকিনা আক্তার বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ৩৬তম ব্যাচের একজন কর্মকর্তা। প্রশাসনিক জীবনে তিনি শান্তিগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করে দক্ষতা ও সুনাম অর্জন করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে প্রশাসনিক কার্যক্রম, জনসেবা এবং উন্নয়নমূলক কর্মকা-ে সফলতার স্বাক্ষর রেখে এবার বিশ্বম্ভরপুর উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।
নবনিযুক্ত ইউএনও মিজ্ সকিনা আক্তারের যোগদানের মধ্য দিয়ে বিশ্বম্ভরপুর উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে স্থানীয় প্রশাসন ও সচেতনমহল আশা প্রকাশ করেছেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি