সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ! জিয়াউর রহমান হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার

বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা

  • আপলোড সময় : ২০-০৭-২০২৬ ১০:০১:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৬ ১০:০১:০০ পূর্বাহ্ন
বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা
স্টাফ রিপোর্টার :: বর্ষার স্নিগ্ধ আবহ, মেঘ-বৃষ্টির মায়া আর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চিরসবুজ সৃষ্টিকে ঘিরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক আয়োজন ‘বর্ষায় নজরুল’। “ছড়ায়ে বৃষ্টির বেলফুল, দুলায়ে মেঘলা চাঁচর চুল” - এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানটি পরিণত হয় নজরুলচর্চা ও সাংস্কৃতিক মিলনমেলায়। রোববার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সাহিত্য-সংস্কৃতিপ্রেমী, শিল্পী, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেলের সভাপতিত্বে এবং সৌরভ অধিকারী অয়ন ও সুমনা তালুকদার রি¤িপর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শাকিলা রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জাকির হোসেন, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, জাসাস জেলা সদস্য সচিব ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোনাজ্জির হোসেন সুজন এবং অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আনিসুজ্জামান শামীম। বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল বিদ্রোহের কবি নন; তিনি মানবতা, সাম্য, প্রেম ও অসাম্প্রদায়িক চেতনারও অনন্য কণ্ঠস্বর। তাঁর সাহিত্য, সংগীত ও দর্শন আজও সমাজকে আলোকিত করে। নজরুলের আদর্শ ও মূল্যবোধ হৃদয়ে ধারণ করতে পারলেই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব। আলোচনা শেষে শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা নজরুলসংগীত, আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে কবির সৃষ্টিকে নতুন প্রজন্মের সামনে জীবন্ত করে তোলেন। বর্ষার আবহে পরিবেশিত নজরুলের গান ও কবিতায় মিলনায়তনজুড়ে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠান। আয়োজকদের মতে, নজরুলচর্চাকে প্রাতিষ্ঠানিকভাবে আরও বিস্তৃত করা এবং নতুন প্রজন্মের মধ্যে কবির সাহিত্য ও সংগীতের প্রতি আগ্রহ সৃষ্টি করতেই এ ধরনের আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স