মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১
- আপলোড সময় : ২০-০৭-২০২৬ ০৯:৪৪:০৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২০-০৭-২০২৬ ০৯:৪৪:০৭ পূর্বাহ্ন
মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের একটি গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের নিজ বসতঘরের ভেতর থেকে অর্জুন হাজং (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার একটি বসতঘরের ভেতরে এই ঘটনা ঘটে।
মধ্যনগর থানা পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে পাঁচবছর বয়সী ওই শিশুটি সাড়ে তিনবছর বয়সী এক শিশুকে নিয়ে নিজেদের বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় চানাচুর খাওয়ানো এবং মোবাইল দেখানোর প্রলোভন দেখিয়ে ওই দুইজন শিশুকে নিজ বসতঘরের ভেতরে নিয়ে যায় অর্জুন হাজং। পরে সেখানে পাঁচবছর বয়সী শিশুটিকে জোরপূর্বক সে ধর্ষণ করে। সাড়ে তিনবছর বয়সী শিশুটি কেঁদে কেঁদে ঘটনাটি পাঁচবছর বয়সী শিশুটির মাকে ঘটনাটি জানায়। এ সময় ওই শিশুটির মা সেখানে গিয়ে নিজ মেয়েকে বিছানায় পড়ে থাকতে দেখেন। শিশুটির মাকে দেখতে পেয়ে অর্জুন হাজং সেখান থেকে সটকে পড়ে।
মধ্যনগর থানার (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন জানান, ধর্ষণের শিকার পাঁচবছর বয়সী ওই শিশুটির মা বাদী হয়ে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের অর্জুন হাজংকে আসামি করে রবিবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করেছেন। আসামি অর্জুন হাজংকে ওইদিন দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া ধর্ষণের শিকার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

মধ্যনগর প্রতিনিধি