স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জে মাদকবিরোধী ঐক্য পরিষদের উদ্যোগে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার দারুস সুন্নাহ মাদানিয়া মাদ্রাসার হলরুমে নবগঠিত কমিটির সভাপতি খন্দকার ইনছান আহমেদ মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজান মিয়ার সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মাদকবিরোধী ঐক্য পরিষদ ধারাবাহিকভাবে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সভায় নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি হাসান আল মাসুম, সহ সভাপতি আজাদ মিয়া,পারভেজ মিয়া,আবু সুফিয়ান,হাফিজ আরিফুল ইসলাম সরকার, ইকবাল হোসেন, সাইদিল মুরছালিন, আবুল হোসেন মোড়ল ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ দ্বীন ইসলাম স্বপন, সদস্য তোফায়েল আহমেদ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
জামালগঞ্জে মাদকবিরোধী ঐক্য পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ০২:৫২:১৬ অপরাহ্ন
- আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ০২:৫৩:০৯ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ