সুনামগঞ্জ , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ! জিয়াউর রহমান হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার ঢাকা-সিলেট মহাসড়কের কাজে অন্তহীন বাধা শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৩ যাদুকাটা, রক্তি ও পাটলাই নদীতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন হাওরের আতঙ্ক ‘আফাল’ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট

ছাতক পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এমপি কলিম উদ্দিন মিলনের মতবিনিময়

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ১০:১৮:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ১০:১৮:১০ পূর্বাহ্ন
ছাতক পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এমপি কলিম উদ্দিন মিলনের মতবিনিময়
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শন শেষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন। শনিবার সকাল ১১টায় তিনি পৌরসভা কার্যালয়ে পৌঁছালে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহি উদ্দিন এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান। পরে তিনি পৌরসভার বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে পৌরসভার হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। তিনি পৌরসভার নাগরিক সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব প্রশাসন নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, সহকারী প্রকৌশলী আবদুল মালেক, উপ-সহকারী প্রকৌশলী দিজেন্দ্র লাল দাস, ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মো. ফজলুল করিম বকুল, যুগ্ম আহ্বায়ক শাহ শফিকুল আলম মতি, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন মহি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) ও সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ বাকি বিল্লাহ, পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিন, উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল আলিম এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল হোসেন। সভায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স