দিরাই স্কাউটের ওরিয়েন্টেশন
- আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ১০:১৪:২৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ১০:১৪:২৪ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি ::
বাংলাদেশ স্কাউট দিরাই উপজেলার মেম্বারশিপ রেজিস্ট্রেশন ও ওরিয়েন্টেশন বিষয়ক কোর্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিরাই উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল হাসান সৌরভ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষা কর্মকর্তা মিরাজুল আশেকিনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দিরাই প্রতিনিধি