সুনামগঞ্জ , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ এসএসসি’র ফলাফল পর্যালোচনা শীর্ষক মতবিনিময় সভা রেড ক্রিসেন্টের মডেল ব্রাঞ্চ ইউনিট উদ্বোধন দিরাইয়ে নজরুল বর্ষ উদযাপনের উদ্বোধন সর্বনিম্ন মজুরি বাস্তবায়ন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে হোটেল শ্রমিকদের বিক্ষোভ তাহিরপুরে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদ্বোধন, নতুন প্রজন্মকে নজরুলের আদর্শে কাজের আহ্বান সিএমএসএমই ও নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত সুনামগঞ্জে বিজিবির অভিযানে কাভার্ড ভ্যানসহ সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি আটক

হাওর-নদী বাঁচাতে দ্রুত কার্যকর উদ্যোগ প্রয়োজন

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ১০:০২:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ১০:০২:০৩ পূর্বাহ্ন
হাওর-নদী বাঁচাতে দ্রুত কার্যকর উদ্যোগ প্রয়োজন
হাওরাঞ্চল বাংলাদেশের খাদ্যনিরাপত্তা, জীববৈচিত্র্য ও পরিবেশগত ভারসাম্যের অন্যতম প্রধান ভিত্তি। দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এই জলাভূমি শুধু বোরো ধানের ভা-ারই নয়, এটি লাখো মানুষের জীবিকা, মৎস্যস¤পদ, নৌযোগাযোগ এবং প্রাকৃতিক বাস্তুতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু দুঃখজনকভাবে একের পর এক নদী, খাল ও বিল ভরাট হয়ে যাওয়ায় হাওর তার স্বাভাবিক পানি ধারণক্ষমতা হারাচ্ছে। এর ফলে সামান্য ভারী বৃষ্টি কিংবা উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলেই সৃষ্টি হচ্ছে আকস্মিক বন্যা, যা প্রতিবছর কৃষক, জেলে ও সাধারণ মানুষের জীবনে নতুন দুর্ভোগ ডেকে আনছে। নদী ও খালের নাব্যতা হ্রাস আজ হাওরাঞ্চলের সবচেয়ে বড় পরিবেশগত সংকটগুলোর একটি। পলি জমা, অবৈধ দখল, অপরিকল্পিত সড়ক ও স্থাপনা নির্মাণ, দূষণ এবং নির্বিচারে বালু-পাথর উত্তোলনের কারণে নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে উজানে বন উজাড় ও পাহাড় কেটে খনিজ উত্তোলনের ফলে বিপুল পরিমাণ পলি বাংলাদেশের নদ-নদীতে এসে জমা হচ্ছে। ফলে একদিকে নদীর গভীরতা কমছে, অন্যদিকে হাওরের বিস্তীর্ণ এলাকায় পানি দ্রুত ছড়িয়ে পড়ে ফসল ও জনপদের ক্ষতি করছে। ২০২২ সালের ভয়াবহ বন্যা আমাদের সামনে কঠিন বাস্তবতা তুলে ধরেছিল। একই ধরনের আশঙ্কা বার বার তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন, নদী ও খাল পুনঃখনন, পানি প্রবাহের স্বাভাবিক পথ পুনরুদ্ধার এবং জলাভূমি সংরক্ষণ ছাড়া এই সংকট থেকে উত্তরণের কোনো বিকল্প নেই। সরকার বিভিন্ন সময়ে নদী খননের উদ্যোগ নিলেও তার সুফল প্রত্যাশিত মাত্রায় পৌঁছেনি। পরিকল্পনা গ্রহণের পাশাপাশি তার সঠিক বাস্তবায়ন, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং বৈজ্ঞানিক পর্যবেক্ষণ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। হাওরের সঙ্গে সংযুক্ত খালগুলো পুনরুদ্ধার করাও সময়ের দাবি। শুধু বড় নদী খনন করলেই হবে না; ছোট ছোট খাল, বিল ও জলপথ সচল না থাকলে অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ থাকবে না। একই সঙ্গে নদী দখল, অবৈধ স্থাপনা নির্মাণ এবং অনিয়ন্ত্রিত বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করতে হবে। উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রেও পরিবেশগত প্রভাব মূল্যায়ন বাধ্যতামূলক করতে হবে, যাতে কোনো প্রকল্প হাওরের স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত না করে। প্রকৃতপ্রস্তাবে, হাওর কেবল একটি ভৌগোলিক অঞ্চল নয়; এটি বাংলাদেশের পরিবেশ, অর্থনীতি ও সংস্কৃতির অমূল্য স¤পদ। এই স¤পদ রক্ষায় সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসন, গবেষক, পরিবেশবিদ, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। উজান-ভাটির সমন্বিত নদী ব্যবস্থাপনা, আন্তঃসীমান্ত নদী নিয়ে কার্যকর কূটনৈতিক উদ্যোগ, নিয়মিত ড্রেজিং, জলাভূমি সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন পরিকল্পনাই পারে ভবিষ্যতের অকাল বন্যার ঝুঁকি কমাতে। হাওরের নদী ও খাল হারিয়ে গেলে শুধু পানি ধারণক্ষমতাই কমবে না; হারিয়ে যাবে জীববৈচিত্র্য, কৃষির উৎপাদনশীলতা এবং লাখো মানুষের জীবন-জীবিকার নিরাপত্তা। তাই সময় থাকতে কার্যকর পদক্ষেপ নেওয়া এখন আর কোনো বিকল্প নয়, বরং জাতীয় প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক

সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক