সুনামগঞ্জ , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যাপক ড. মৃদুলকান্তি চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী আজ বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে? সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড: ‘ঝুঁকিপূর্ণ’ দাবি করে মোহাম্মদপুরের প্রস্তাবিত ভোটকেন্দ্র বাতিলের আবেদন “যে তার সন্তানদের মেরে ফেলে সে বাবা না, তার ফাঁসি হোক” মার্চে শুরু, মে-তে চূড়ায়, বজ্রপাতে সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল শাল্লায় যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার দিরাইয়ে সেলাই মেশিন বিতরণ দিনে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াটেরও বেশি, রাতে পরিস্থিতি আরও খারাপ শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা ‎সাংবাদিক বায়েজীদের পিতৃবিয়োগে সুনামকন্ঠ পরিবারের শোক দোয়ারাবাজারের ডালিয়া কমিউনিটি ক্লিনিকে ৮ বছরেও পায়নি বিদ্যুৎ সংযোগ ‎সাংবাদিক বায়েজীদের বাবার ইন্তেকাল সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি
গুণীজনদের স্বীকৃতি ভবিষ্যৎ প্রজন্মকে সৃজনশীল হতে অনুপ্রাণিত করবে

৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ১০:০১:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ১০:০১:১৫ পূর্বাহ্ন
৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা
স্টাফ রিপোর্টার :: শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সুনামগঞ্জে পাঁচ গুণীজনকে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৫’ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, গুণীজনদের স্বীকৃতি ভবিষ্যৎ প্রজন্মকে সৃজনশীল হতে অনুপ্রাণিত করবে। একটি জেলার পরিচয় শুধু অবকাঠামোগত উন্নয়নে নয়, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিকাশের মধ্য দিয়েও গড়ে ওঠে। যারা আজীবন তাঁদের সৃজনশীল কর্মের মাধ্যমে সমাজ ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন, তাঁদের সম্মানিত করা আমাদের দায়িত্ব। তিনি আরও বলেন, গুণীজনদের মূল্যায়ন নতুন প্রজন্মকে দেশ, সমাজ ও সংস্কৃতির প্রতি আরও দায়িত্বশীল হতে উৎসাহিত করবে। জেলা শিল্পকলা একাডেমির এ ধরনের উদ্যোগ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, সুনামগঞ্জ সংস্কৃতি চর্চার উর্বর ভূমি। হাওর অধ্যুষিত সুনামগঞ্জের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। এই সমৃদ্ধ ইতিহাস ধরে রাখতে হবে। আমাদের নতুন প্রজন্মের সৃজনশীলতার বিকালে সংস্কৃতি চর্চাকে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, আমরা গুণীজনদের সম্মান জানাতে পেরে নিজেরা সম্মানিত বোধ করছি। আমরা আরও গুণীজনদের সম্মান জানাতে চাই। আমরা গুণীজনদের সম্মান জানানোর মাধ্যমে আরও গুণীজন সৃষ্টি করতে চাই। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খানের সভাপতিত্বে এবং জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, জেলা জাসাসের আহ্বায়ক ও সুনামগঞ্জ পৌর কলেজের সাবেক অধ্যক্ষ শেরগুল আহমদ, সদস্য সচিব মোনাজ্জির হোসেন সুজন। স্বাগত বক্তব্য দেন সম্মাননা প্রদান কমিটির সদস্য সাংবাদিক-আইনজীবী খলিল রহমান। অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত গুণীজন সাংবাদিক উজ্জ্বল মেহেদী, সাংস্কৃতিক সংগঠক শাহ নূরজালাল, আবৃত্তিশিল্পী রুনা শাহীন আরা লেইছ, কণ্ঠশিল্পী মো. যোবায়ের বখত ও লোকসংগীত শিল্পী হীরা মোহন তালুকদার অনুভূতি ব্যক্ত করেন। জেলা শিল্পকলা একাডেমি জানায়, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীল অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর জেলার পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে ‘গুণীজন সম্মাননা ২০২৫’ প্রদান করা হয়েছে। সৃজনশীল সাংস্কৃতিক গবেষণায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেয়েছেন সাংবাদিক উজ্জ্বল মেহেদী। এছাড়া সাংস্কৃতিক সংগঠক হিসেবে শাহ নূরজালাল, আবৃত্তিশিল্পে রুনা শাহীন আরা লেইছ, কণ্ঠসংগীতে মো. যোবায়ের বখত এবং লোকসংগীতে হীরা মোহন তালুকদারকে সম্মানিত করা হয়। এছাড়া অভিমানে পূর্বে ঘোষিত গুণীজন সম্মাননা গ্রহণ না করায় এবার সুনামগঞ্জ পৌর কলেজের সাবেক অধ্যক্ষ ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেরগুল আহমদকে আনুষ্ঠানিকভাবে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়। আলোচনা পর্বের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, কবিতা ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। অনুষ্ঠানে জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে?

বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে?