সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক

অনলাইন জুয়া : অর্থপাচারের ভয়ংকর ফাঁদ ভাঙতে কঠোর পদক্ষেপ নিতে হবে

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ০২:১৪:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ০২:১৪:৩৯ অপরাহ্ন
অনলাইন জুয়া : অর্থপাচারের ভয়ংকর ফাঁদ ভাঙতে কঠোর পদক্ষেপ নিতে হবে
বাংলাদেশে অনলাইন জুয়ার বিস্তার এখন আর শুধু একটি আইনশৃঙ্খলা বিষয় নয়; এটি অর্থনীতি, সমাজ ও জাতীয় নিরাপত্তার জন্যও উদ্বেগজনক হুমকি হয়ে উঠেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাম্প্রতিক অভিযানে বিপুলসংখ্যক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট, সিমকার্ড ও প্রযুক্তিগত সরঞ্জাম জব্দ এবং একটি সংঘবদ্ধ চক্রের সদস্যদের গ্রেফতারের ঘটনায় ¯পষ্ট হয়েছে- অনলাইন জুয়ার নেটওয়ার্ক কতটা সুসংগঠিত ও বিস্তৃত। ডিবির তথ্য অনুযায়ী, বাংলাদেশে পরিচালিত অনলাইন জুয়ার ওয়েবসাইটগুলোতে প্রতিদিন শত শত কোটি টাকার লেনদেন হচ্ছে এবং এর বড় অংশই বিভিন্ন মাধ্যমে দেশের বাইরে পাচার হচ্ছে। যদি এই তথ্য বাস্তবতার প্রতিফলন হয়, তবে তা দেশের বৈদেশিক মুদ্রা, আর্থিক স্থিতিশীলতা এবং ডিজিটাল অর্থব্যবস্থার জন্য গভীর উদ্বেগের বিষয়। সবচেয়ে চিন্তার দিক হলো, প্রযুক্তির অপব্যবহার করে অপরাধচক্র সাধারণ মানুষের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অ্যাকাউন্ট, এজেন্ট অ্যাকাউন্ট, এমনকি ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থ স্থানান্তরের জটিল নেটওয়ার্ক গড়ে তুলেছে। এতে শুধু অর্থপাচারই নয়, আর্থিক খাতে জনআস্থাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অনলাইন জুয়ার ভয়াবহতা কেবল অর্থনৈতিক নয়; এটি সামাজিক অবক্ষয়েরও অন্যতম কারণ। সহজে অর্থ উপার্জনের প্রলোভনে তরুণ সমাজের একটি অংশ এই অবৈধ কর্মকা-ে জড়িয়ে পড়ছে। অনেকেই সর্বস্ব হারিয়ে ঋণগ্রস্ত হচ্ছেন, পরিবারে অশান্তি সৃষ্টি হচ্ছে, এমনকি আত্মহত্যা ও অন্যান্য অপরাধের ঘটনাও বাড়ছে। প্রযুক্তির এই অপব্যবহার দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ভয়াবহ ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। ডিবির এই অভিযান অবশ্যই প্রশংসার দাবি রাখে। তবে কয়েকজনকে গ্রেফতার করেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ। বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী এবং তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে। সন্দেহজনক লেনদেন দ্রুত শনাক্ত, ভুয়া বা অবৈধ অ্যাকাউন্ট বন্ধ, বিদেশি অপরাধচক্রের সঙ্গে তথ্য বিনিময় এবং অর্থপাচার প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতাও জোরদার করা জরুরি। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করাও সমান গুরুত্বপূর্ণ। অনেকে না জেনেই নিজের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অন্যের নামে এমএফএস অ্যাকাউন্ট খুলে দেন বা কমিশনের লোভে অ্যাকাউন্ট ভাড়া দেন। এসব কর্মকা- যে গুরুতর অপরাধের সঙ্গে জড়িত হতে পারে, সে বিষয়ে ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে হবে। ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় প্রযুক্তি হবে উন্নয়নের হাতিয়ার, অপরাধের নয়। তাই অনলাইন জুয়া ও অর্থপাচারের এই সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারি, আর্থিক খাতের নিরাপত্তা জোরদার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। রাষ্ট্র, আইনশৃঙ্খলা বাহিনী, আর্থিক প্রতিষ্ঠান এবং নাগরিক - সবার সম্মিলিত উদ্যোগেই কেবল এই ভয়ংকর অপরাধচক্রকে প্রতিরোধ করা সম্ভব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা

‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা