সুনামগঞ্জ , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যাপক ড. মৃদুলকান্তি চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী আজ বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে? সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড: ‘ঝুঁকিপূর্ণ’ দাবি করে মোহাম্মদপুরের প্রস্তাবিত ভোটকেন্দ্র বাতিলের আবেদন “যে তার সন্তানদের মেরে ফেলে সে বাবা না, তার ফাঁসি হোক” মার্চে শুরু, মে-তে চূড়ায়, বজ্রপাতে সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল শাল্লায় যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার দিরাইয়ে সেলাই মেশিন বিতরণ দিনে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াটেরও বেশি, রাতে পরিস্থিতি আরও খারাপ শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা ‎সাংবাদিক বায়েজীদের পিতৃবিয়োগে সুনামকন্ঠ পরিবারের শোক দোয়ারাবাজারের ডালিয়া কমিউনিটি ক্লিনিকে ৮ বছরেও পায়নি বিদ্যুৎ সংযোগ ‎সাংবাদিক বায়েজীদের বাবার ইন্তেকাল সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি

জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ১০:৪৮:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ১০:৪৮:২৪ পূর্বাহ্ন
জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ৫ গুণী ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হচ্ছে। গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান আজ শনিবার বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এ বছর জেলার পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে ‘গুণীজন সম্মাননা ২০২৫’ প্রদান করা হচ্ছে। সৃজনশীল সাংস্কৃতিক গবেষণায় বিশেষ অবদানের জন্য নির্বাচিত হয়েছেন সাংবাদিক উজ্জ্বল মেহেদী। এছাড়া সম্মাননা পাচ্ছেন সাংস্কৃতিক সংগঠক শাহ নূরজালাল, আবৃত্তিশিল্পী রুনা শাহীন আরা লেইছ, কণ্ঠশিল্পী মো. যোবায়ের বখত এবং লোকসংগীত শিল্পী হীরা মোহন তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল। প্রধান আলোচক থাকবেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, পুলিশ সুপার এ কে এম জাকির হোসেন (পিপিএম) এবং সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বণিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। অনুষ্ঠানসূচি অনুযায়ী বিকেল ৫টা ১৫ মিনিটে গুণীজনদের হাতে সম্মাননা পদক ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে। সম্মাননা প্রদান শেষে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উল্লেখ্য, জেলার শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখা গুণীজনদের যথাযথ স্বীকৃতি প্রদান এবং নতুন প্রজন্মকে সৃজনশীল কর্মকা-ে উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রতিবছর এ সম্মাননা প্রদান করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে?

বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে?