সুনামগঞ্জ , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন ২৫০ শয্যার হাসপাতালে ৯০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় টাঙ্গুয়ার হাওর ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব দুর্গাপূজায় থাকবে তিন স্তরের নিরাপত্তা গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

সাচনা বাজারে জগন্নাথ দেবের রথযাত্রা

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ০৯:৪৪:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ০৯:৪৪:৫৯ পূর্বাহ্ন
সাচনা বাজারে জগন্নাথ দেবের রথযাত্রা
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাচনা বাজারে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার দুপুর ১২ টা থেকে সাচনা বাজার জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে সনাতনী ধর্মীয় রীতিনীতি অনুযায়ী পূজা শুরু হয়। পূজা শেষে বিকাল ৫ টায় মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রা শুরু হয়। সাচনা বাজার এলাকা প্রদক্ষিণ করে আবার জগন্নাথ জিউর মন্দিরে গিয়ে রথযাত্রা শেষ হয়। রথযাত্রাকে কেন্দ্র করে দুপুর থেকে দলে দলে নানা বয়সের জগন্নাথ দেবের ভক্তদের সমাগম শুরু হতে থাকে মন্দির প্রাঙ্গণে। ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠে মন্দির প্রাঙ্গণসহ পুরো সাচনা বাজার। বিভিন্ন এলাকা থেকে ভক্তরা নেচে-গেয়ে বাদ্যযন্ত্রের তালে তালে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ধ্বনিতে মুখরিত করেন। পাশাপাশি ধর্মীয় নারীরা উলুধ্বনি দিতে থাকে। রশি টেনে এগিয়ে যাওয়া জগন্নাথ দেবের রথ রাস্তার দুইপাশে শত শত মানুষ প্রত্যক্ষ করেন। সনাতন ধর্মীয় এই উৎসবকে কেন্দ্র করে কেউ যেন কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য জামালগঞ্জ থানা পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ জামালগঞ্জ উপজেলা কমিটির সভাপতি বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তী বলেন, ঈশ্বর এক এবং অদ্বিতীয়। তিনি নিরাকার, কিন্তু লীলা উপভোগের জন্য মানবরূপে তিনি ধরাধামে আসেন। তার সমস্ত লীলাই আত্মাকৃত। তিনি মানুষের মতো সুখ-দুঃখ, আনন্দ-বেদনা উপভোগ করেন। রথযাত্রাও এই অপ্রাকৃত লীলার অংশ। রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বন্দে আলী, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মো. মাসুক মিয়া, জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, প্রেসক্লাবের সাধারণ স¤পাদক আব্দুল্লাহ আল মামুন, জগন্নাথ জিউর মন্দির কমিটির সেবায়েত পঙ্কজ ঘোষাল, সাচনা বাজার জগন্নাথ জিওর মন্দির কমিটির সভাপতি অজয় পাল চৌধুরী, সহ সভাপতি জয়বেন্দ্র পাল, অজিত চন্দ্র পাল, সুধির রায়, সীতেশ রায় চৌধুরী, সাধারণ স¤পাদক (ভারপ্রাপ্ত) মানিক বণিক, পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দ্র আচার্য্য শম্ভু, উপজেলা রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি কৃপেশ বণিক, জগন্নাথ জিউর মন্দির কমিটির সাংগঠনিক সম্পাদক দ্বীজরাজ পাল, সহ সাধারণ স¤পাদক নিরঞ্জন রায়, কোষাধ্যক্ষ নান্টু বণিক, সহ কোষাধ্যক্ষ গণেশ প্রসাদ রায়, সদস্য গুণেন্দ্র চন্দ্র চন্দ, প্রমোতোষ রায়, সুমন পাল চৌধুরী, সজীব বণিক, গোবিন্দ দাস, বিপ্লব বণিক, বিমল সরকার, সুবোধ তালুকদারসহ হাজারো ভক্ত।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য

পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য