সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরো করে হত্যা, আসামি জিতেশের মৃত্যুদন্ড সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ সুনামগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের চেক বিতরণ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান ‎জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী জাতীয় কন্যাশিশু দিবস পালিত: ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি

দোয়ারাবাজারে এইসএসসি পরীক্ষা কেন্দ্র সচিবের বিরুদ্ধে প্রশ্নপত্র বিতরণে দায়িত্বহীনতার অভিযোগ

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০৯:৫২:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০৯:৫২:২৮ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে এইসএসসি পরীক্ষা কেন্দ্র সচিবের বিরুদ্ধে প্রশ্নপত্র বিতরণে দায়িত্বহীনতার অভিযোগ
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার বড়খাল বহুমুখী স্কুল এন্ড কলেজ ভেন্যুতে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিতরণে গুরুতর অব্যবস্থাপনার অভিযোগে কেন্দ্র সচিবের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। দায়িত্ব পালনে অসতর্কতা ও তদারকির ঘাটতির কারণে বরইউড়ি আলিম মাদ্রাসার ১৯জন, দ্বীনেরটুক আলিম মাদ্রাসার ৩০জন এবং কলাউড়া ফাজিল মাদ্রাসার ২৮জন নিয়মিত পরীক্ষার্থীকে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৩ জুলাই পরীক্ষার দিন নিয়মিত পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছলেও তা ব্যবহার না করে ভিন্ন ক্যাটাগরির প্রশ্নপত্র বিতরণ করা হয়। দায়িত্বপ্রাপ্তদের এমন ভুল নজরে না আসায় পুরো পরীক্ষা শেষ হওয়ার পর বিষয়টি প্রকাশ পায়। এতে পরীক্ষার্থীদের ফলাফল ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, একটি পাবলিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কেন্দ্র সচিবের উচিত ছিল প্রশ্নপত্র বিতরণের আগে প্রতিটি প্যাকেট ও পরীক্ষার্থীর ধরণ যথাযথভাবে যাচাই করা। সেই দায়িত্ব পালনে ব্যর্থতার কারণেই এত বড় প্রশাসনিক ত্রুটি ঘটেছে। তাদের দাবি, এটি শুধুমাত্র একটি অনিচ্ছাকৃত ভুল নয়; বরং দায়িত্ব পালনে চরম অবহেলার প্রতিফলন। ঘটনার পর ক্ষুব্ধ অভিভাবকরা বলেন, শিক্ষার্থীরা কোনো ভুল করেনি। কেন্দ্র পরিচালনায় দায়িত্বে থাকা ব্যক্তিদের অব্যবস্থাপনার কারণে তাদের সন্তানদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছে। প্রশাসনের ভুলের দায় কোনোভাবেই শিক্ষার্থীদের বহন করা উচিত নয়। এ বিষয়ে কেন্দ্র সচিব মাওলানা কালিম উল্লাহ, ভুলের বিষয়টি স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। তবে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রশ্ন, শুধুমাত্র দুঃখ প্রকাশে এত বড় ক্ষতির দায় শেষ হয়ে যায় কি না। এদিকে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা আবুহেনা কামাল জানিয়েছেন, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি বিবেচনায় রয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতনমহল ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায় নির্ধারণ এবং দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ৭৭ জন পরীক্ষার্থীর ফলাফল ও শিক্ষাজীবন যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস

নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস