সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত

মধ্যনগরে মাদকব্যবসায়ী গ্রেফতার

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৪ ০৯:২৮:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৪ ০৯:২৮:৩৭ পূর্বাহ্ন
মধ্যনগরে মাদকব্যবসায়ী গ্রেফতার
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলার রামপুর গ্রামের নিজেদের রান্নাঘরের ভেতর থেকে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ৩০ বোতল ভারতীয় মদসহ হাফিজুল ইসলাম (২৩) নামের মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ। মধ্যনগর থানার এসআই বিকাশ সরকার বলেন, উপজেলার রামপুর গ্রামের বাসিন্দা মাদকব্যবসায়ী হাফিজুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মধ্যনগর থানায় একটি মামলা রয়েছে। চোরাইপথে ভারতীয় মদ এনে বিক্রির উদ্দেশ্যে তিনি শুক্রবার সকাল ১১টার দিকে নিজ রান্নাঘরের ভেতরে প্লাস্টিকের বস্তার মধ্যে রেখে লুকিয়ে রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওইদিন বেলা সোয়া ১২টার দিকে সেখানে মধ্যনগর থানা পুলিশ নিয়ে অভিযান চালানো হয়। এ সময় ৩০ বোতল ভারতীয় মদ জব্দ করাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন

দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন