সুনামগঞ্জ , সোমবার, ৩০ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবাগত পুলিশ সুপার আমিরুল ইসলামের দায়িত্ব গ্রহন গুম-খুন ও লুটপাটের প্রতিটি অন্যায়ের বিচার হবে: সুনামগঞ্জে এমপি মিলন শান্তিগঞ্জে টেক্সটাইল ইনস্টিটিউটের প্রিন্সিপালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ জামালগঞ্জে দারুস সুন্নাহ মাদানিয়া মাদ্রাসার প্রধান তোরণ ও প্রতিরক্ষা দেয়ালের উদ্বোধন এক মফস্বলের মেয়ের বিশ^জয়ের গল্প রাজনৈতিক মতভিন্নতায় যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না হয় : প্রধানমন্ত্রী শাল্লা-আজমিরিগঞ্জ-জলসুখা অলওয়েদার সড়ক, মেয়াদ বাড়ে, কাজ এগোয় না গাগলী সুপার লীগের উৎসবমুখর সমাপ্তি মধ্যনগরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৪০ অর্থাভাবে দেশে আসছে না প্রবাসীর মরদেহ, পিতার অপেক্ষায় আড়াই বছরের শিশু শান্তিগঞ্জে ‘মডেল’ মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯৭.৭২ শতাংশ সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী হাওরের ফসলরক্ষা বাঁধ সার্ভের কাজ অর্ধেকও হয়নি ছাতক সিমেন্ট কারখানার নতুন প্রজেক্ট পরিদর্শনে বিসিআইসি’র চেয়ারম্যান ও সচিববৃন্দ সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামের বেহাল দশায় ক্ষুব্ধ সচিব চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই : আইনমন্ত্রী হাম উপসর্গে সুনামগঞ্জের আরও ২ শিশুর মৃত্যু জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি-অকৃষি খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ টিটো মুন্সীর আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত

রাতে বালু উত্তোলন ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০৯:৪৯:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০৯:৪৯:২৭ পূর্বাহ্ন
রাতে বালু উত্তোলন ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে বালুমহালগুলোয় পাম্প ও ড্রেজার ব্যবহার, রাতে বালু তোলা ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। গত মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি প্রচার করা হয়। সুনামগঞ্জের সবচেয়ে বড় দুটি বালুমহাল তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে। বাংলা নতুন বছরে এই দুটি মহাল ইজারা হয়নি, আগের ইজারাদারেরাই মহালে কার্যক্রম পরিচালনা করছেন। আরেকটি বড় বালুমহাল চলতি নদের ধোপাজানে, এটি ইজারাবিহীন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে পা¤প বা ড্রেজিং মেশিন ব্যবহার করে এবং জেলা প্রশাসকের লিখিত অনুমতি ছাড়া রাতে জেলার কোথাও কোনোভাবেই বালু ও মাটি তোলা যাবে না। একই সঙ্গে বালু ও মাটি পরিবহনে অবৈধ বা অননুমোদিত যানবাহন ব্যবহার করা যাবে না। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সুনামগঞ্জের বালুমহালগুলোয় একধরনের অস্থিরতা চলছে। ইজারাবিহীন ধোপাজান বালুমহাল থেকে কোটি কোটি টাকার বালু লুটের ঘটনা ঘটে। জেলার সবচেয়ে বড় যাদুকাটা নদীর বালুমহালেও একই অবস্থা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গুম-খুন ও লুটপাটের প্রতিটি অন্যায়ের বিচার হবে: সুনামগঞ্জে এমপি মিলন

গুম-খুন ও লুটপাটের প্রতিটি অন্যায়ের বিচার হবে: সুনামগঞ্জে এমপি মিলন