সুনামগঞ্জ , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

জামালগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০৯:৪৮:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০৯:৪৮:৫২ পূর্বাহ্ন
জামালগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
জামালগঞ্জ প্রতিনিধি :: সারাদেশের ন্যায় জামালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে ঘাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রাণী মোদক। তিনি শিক্ষার্থীদের নিয়ে আমলকী, আম ও কাঠালের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পীযুষ কান্তি মজুমদার, সহকারী শিক্ষা অফিসার ফারজেল আহমদ, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মো. শফিকুর রহমান, ভীমখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মন্নান তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ স¤পাদক আব্দুল্লাহ আল মামুন, দপ্তর স¤পাদক আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবিএম মাছুম, ঘাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম মাখনী মাহিন, ভীমখালী ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য বাবুল মিয়া ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ। বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে শিল্পী রাণী মোদক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তোমাদের নিয়ে সারাদেশ ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। তোমরা প্রতি বছর একটি করে গাছ রোপণ করবে স্কুলে বা বাড়ির আশপাশে। স্কুলে লাগানো গাছ বড় হলে সেটি তোমাদের ছায়া দেবে। ক্লান্ত হলে তোমরা সেই গাছের নিচে বিশ্রাম নিতে পারবে। তিনি বলেন, বাড়িতে যদি গাছ রোপণ করো, গাছটা যখন বড় হবে, তখন সুন্দর বাতাস বইবে। ঘরে বসে তোমরা বাতাস উপভোগ করতে পারবে। এর আগে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি প্রজেক্টেরের মাধ্যমে প্রধান অতিথি শিক্ষার্থীদের নিয়ে দেখেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী