সুনামগঞ্জ , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যাপক ড. মৃদুলকান্তি চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী আজ বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে? সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড: ‘ঝুঁকিপূর্ণ’ দাবি করে মোহাম্মদপুরের প্রস্তাবিত ভোটকেন্দ্র বাতিলের আবেদন “যে তার সন্তানদের মেরে ফেলে সে বাবা না, তার ফাঁসি হোক” মার্চে শুরু, মে-তে চূড়ায়, বজ্রপাতে সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল শাল্লায় যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার দিরাইয়ে সেলাই মেশিন বিতরণ দিনে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াটেরও বেশি, রাতে পরিস্থিতি আরও খারাপ শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা ‎সাংবাদিক বায়েজীদের পিতৃবিয়োগে সুনামকন্ঠ পরিবারের শোক দোয়ারাবাজারের ডালিয়া কমিউনিটি ক্লিনিকে ৮ বছরেও পায়নি বিদ্যুৎ সংযোগ ‎সাংবাদিক বায়েজীদের বাবার ইন্তেকাল সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি

জামালগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০৯:৪৮:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০৯:৫৫:৫৯ পূর্বাহ্ন
জামালগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি
জামালগঞ্জ প্রতিনিধি::
জামালগঞ্জ উপজেলায় জনসাধারণের অভিযোগ, সমস্যা ও সেবাপ্রাপ্তি সহজতর করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গণশুনানি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক। গণশুনানিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তারা ভূমি, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, কৃষি, অবকাঠামো, নাগরিক সেবা, ভাতা, রাস্তা-ঘাটসহ বিভিন্ন বিষয়ে নিজেদের সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের তাৎক্ষণিকভাবে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয় এবং বেশ কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান করা হয়। অন্যান্য বিষয় দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। গণশুনানিতে অংশ নেওয়া সদর ইউনিয়নের কালীপুর গ্রামের বাসিন্দা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সফর আলী জানান, অনেক দিন ধরে পানি সমস্যায় ভোগছিলাম। আজ সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিষয়টি তুলে ধরতে পেরেছি। তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এমন উদ্যোগ অব্যাহত থাকলে সাধারণ মানুষ অনেক উপকৃত হবে। জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, জনগণের দোরগোড়ায় প্রশাসনের সেবা পৌঁছে দিতে এবং তাদের সমস্যার কথা সরাসরি শুনতেই এই গণশুনানির আয়োজন করা হয়েছে। এখন থেকে প্রতি বুধবার নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানুষের সমস্যাগুলো দ্রুত ও কার্যকরভাবে সমাধানের চেষ্টা করা হবে। জনগণের সেবায় আস্থা অর্জন এবং সেবার মান আরও উন্নত করতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে?

বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে?