সুনামগঞ্জ , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ এসএসসি’র ফলাফল পর্যালোচনা শীর্ষক মতবিনিময় সভা রেড ক্রিসেন্টের মডেল ব্রাঞ্চ ইউনিট উদ্বোধন দিরাইয়ে নজরুল বর্ষ উদযাপনের উদ্বোধন সর্বনিম্ন মজুরি বাস্তবায়ন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে হোটেল শ্রমিকদের বিক্ষোভ তাহিরপুরে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদ্বোধন, নতুন প্রজন্মকে নজরুলের আদর্শে কাজের আহ্বান সিএমএসএমই ও নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত সুনামগঞ্জে বিজিবির অভিযানে কাভার্ড ভ্যানসহ সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি আটক

জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০১:৫৪:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০১:৫৪:৪৬ পূর্বাহ্ন
জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা ও জুন-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় সুনামগঞ্জ পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম। সভা পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার। সভায় জেলার বিভিন্ন ইউনিট ও থানায় কর্মরত পুলিশ সদস্যরা তাদের পেশাগত সমস্যা, প্রয়োজনীয়তা ও বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন মনোযোগ সহকারে সদস্যদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত বিষয়গুলোর দ্রুত ও কার্যকর সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবার মানোন্নয়নে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মো. রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) শেখ মুরসালিন, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) এস এম ফজলে রাব্বি রাজিব, প্রবেশনারি কর্মকর্তাসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর বেলা সাড়ে ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুন-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্তের অগ্রগতি, অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি মাদকবিরোধী অভিযান, চোরাচালান প্রতিরোধ এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলে বিশেষ কৃতিত্বপূর্ণ ভূমিকা পালনকারী চৌকস পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার। সভায় অপরাধ দমনে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার মান বৃদ্ধিতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক

সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক