সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় টাঙ্গুয়ার হাওর ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব দুর্গাপূজায় থাকবে তিন স্তরের নিরাপত্তা গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরো করে হত্যা, আসামি জিতেশের মৃত্যুদন্ড সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ সুনামগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের চেক বিতরণ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান ‎জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
চাঁদাবাজি বন্ধের দাবি, আন্দোলনের হুঁশিয়ারি

যাদুকাটা, রক্তি ও পাটলাই নদীতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০১:৫১:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০১:৫১:০৬ পূর্বাহ্ন
যাদুকাটা, রক্তি ও পাটলাই নদীতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার যাদুকাটা, রক্তি ও পাটলাই নদীতে টোল-ট্যাক্সের নামে চাঁদা আদায়ের প্রতিবাদে মানববন্ধন করেছেন নৌ মালিক সমিতি ও ভুক্তভোগী নৌ-শ্রমিকরা। বুধবার (১৫ জুলাই) দুপুরে যাদুকাটা নদীর তীরবর্তী পাঠানপাড়া খেয়াঘাট এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নৌ মালিক, শ্রমিক, ব্যবসায়ী ও স্থানীয়রা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন ব্যবসায়ী অলি ইসলাম, নুরুদ্দিন, জাহিদুল আলম, মাজহারুল ইসলাম, বাসির মিয়া, আমির হোসেনসহ অন্যান্যরা। বক্তারা অভিযোগ করেন, সরকার নির্ধারিত টোলের হার উল্লেখ করে কোনো দৃশ্যমান সাইনবোর্ড টানানো হয়নি। এর সুযোগে ইজারাদার ও তার লোকজন জোরপূর্বক নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত টাকা আদায় করছে। দাবি অনুযায়ী টাকা না দিলে নৌকা আটকে রাখা, নৌ-শ্রমিকদের মারধর এবং মালিক ও ব্যবসায়ীদের হেনস্তা করার ঘটনাও ঘটছে বলে তারা অভিযোগ করেন। তারা আরও বলেন, যাদুকাটা, রক্তি ও পাটলাই নদীপথে একাধিক স্থানে টোলের নামে বারবার অর্থ দিতে দিতে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। এতে নৌ-পরিবহন ও পণ্য পরিবহনের ব্যয় বেড়ে যাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী ও শ্রমিকরা। মানববন্ধন থেকে অবিলম্বে অতিরিক্ত টোল আদায় ও চাঁদাবাজি বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করা হয়। অন্যথায় ধর্মঘটসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব

সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব