সুনামগঞ্জ , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যাপক ড. মৃদুলকান্তি চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী আজ বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে? সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড: ‘ঝুঁকিপূর্ণ’ দাবি করে মোহাম্মদপুরের প্রস্তাবিত ভোটকেন্দ্র বাতিলের আবেদন “যে তার সন্তানদের মেরে ফেলে সে বাবা না, তার ফাঁসি হোক” মার্চে শুরু, মে-তে চূড়ায়, বজ্রপাতে সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল শাল্লায় যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার দিরাইয়ে সেলাই মেশিন বিতরণ দিনে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াটেরও বেশি, রাতে পরিস্থিতি আরও খারাপ শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা ‎সাংবাদিক বায়েজীদের পিতৃবিয়োগে সুনামকন্ঠ পরিবারের শোক দোয়ারাবাজারের ডালিয়া কমিউনিটি ক্লিনিকে ৮ বছরেও পায়নি বিদ্যুৎ সংযোগ ‎সাংবাদিক বায়েজীদের বাবার ইন্তেকাল সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি

বিনার নতুন জাত ও প্রযুক্তি ঘিরে শিক্ষার্থীদের আগ্রহ

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০১:৪৪:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০১:৪৪:৩৯ পূর্বাহ্ন
বিনার নতুন জাত ও প্রযুক্তি ঘিরে শিক্ষার্থীদের আগ্রহ
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশের কৃষিকে আরও আধুনিক, উৎপাদনশীল ও জলবায়ু সহনশীল করে তুলতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) একের পর এক নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবন করে চলেছে। এসব উদ্ভাবন সম্পর্কে তরুণ প্রজন্মকে জানাতে সুনামগঞ্জে আয়োজন করা হয় বিশেষ শিক্ষামূলক পরিদর্শনের। এতে অংশ নিয়ে বিনার উদ্ভাবিত নতুন জাত ও কৃষি প্রযুক্তি স¤পর্কে আগ্রহ প্রকাশ করেছেন সুনামগঞ্জ সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। বুধবার সকালে শহরের হাসননগর এলাকায় অবস্থিত সুনামগঞ্জ বিনা উপকেন্দ্রে সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের নিয়ে এ শিক্ষাসফরের আয়োজন করা হয়। প্রথমে উপকেন্দ্রের হলরুমে কৃষির অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনা এবং বিনার উদ্ভাবিত বিভিন্ন ফসলের জাত ও আধুনিক চাষাবাদ প্রযুক্তি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় সুনামগঞ্জ বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান মানিক বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চফলনশীল, স্বল্পমেয়াদি, রোগবালাই ও প্রতিকূল পরিবেশ সহনশীল জাত উদ্ভাবনে বিনা নিরলসভাবে কাজ করছে। কৃষকদের পাশাপাশি শিক্ষার্থীদের এসব প্রযুক্তি স¤পর্কে জানানো হলে ভবিষ্যতে কৃষি গবেষণা ও সম্প্রসারণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। পরে শিক্ষার্থীরা উপকেন্দ্রের লেবু বাগানসহ বিভিন্ন প্রদর্শনী প্লট ঘুরে দেখেন। সেখানে বিনার উদ্ভাবিত বিভিন্ন নতুন জাত, বীজ উৎপাদন পদ্ধতি, চাষাবাদের কৌশল এবং গবেষণার কার্যক্রম সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। মাঠ পর্যায়ে নতুন জাতের বৈশিষ্ট্য ও উৎপাদন সম্ভাবনা দেখে শিক্ষার্থীরা ব্যাপক আগ্রহ প্রকাশ করেন। পরিদর্শন শেষে শিক্ষার্থীরা জানান, বাংলাদেশের কৃষিতে প্রতিনিয়ত নতুন প্রযুক্তি ও উন্নত জাতের ফসল যুক্ত হচ্ছে। কিন্তু এসব উদ্ভাবনের বিষয়ে অনেক তরুণই পর্যাপ্ত তথ্য জানেন না। বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম বাড়ানো হলে তরুণদের মধ্যে কৃষি গবেষণা ও উদ্ভাবনী কৃষির প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে আধুনিক কৃষির সম্ভাবনা স¤পর্কে সচেতনতা তৈরি হবে। তাদের মতে, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিনার উদ্ভাবিত নতুন জাত ও প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই এসব উদ্ভাবন কৃষকের পাশাপাশি তরুণ সমাজের কাছেও আরও বেশি পৌঁছে দেওয়া প্রয়োজন। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও প্রভাষক মো. উজ্জ্বল মিয়া, প্রভাষক মান্নাফ আহম্মেদ মুন্না, অতিথি শিক্ষক রেজওয়ানা জেবিন এবং বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে?

বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে?