সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

পৈতৃক সম্পত্তি দখলচেষ্টা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০১:৪৩:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০১:৪৩:০৬ পূর্বাহ্ন
পৈতৃক সম্পত্তি দখলচেষ্টা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার :: পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা, অবৈধভাবে বালু উত্তোলন এবং সামাজিকভাবে অপপ্রচারের অভিযোগ তুলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে নারজেল হোসাইনের পরিবার। বুধবার বিকেলে শহরের শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে পরিবারের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় গ্রামের মৃত আফজল উদ্দিনের ছেলে মো. হুমায়ুন কবির। লিখিত বক্তব্যে তিনি বলেন, চালিয়াঘাট মৌজার জে.এল. নং-৯০ এলাকায় তাদের পিতা মৃত আফজল উদ্দিনের নামে দলিলমূলে ৫ একর ২৫ শতক এবং পৃথক দুটি দাগে আরও ২ একর ৬৮ শতক জমি সরকারি রেকর্ডভুক্ত রয়েছে, যা তাদের পৈতৃক স¤পত্তি। অভিযোগ করা হয়, যাদুকাটা নদীসংলগ্ন ওই এলাকা থেকে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এর ফলে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে এবং বহু বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। তিনি অভিযোগ করেন, সম্প্রতি ঘাগটিয়া এলাকার কয়েকজন ব্যক্তিসহ একটি সংঘবদ্ধ চক্র তাদের রেকর্ডভুক্ত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন শুরু করে। এতে বাধা দিলে পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেওয়া হয়। এ ঘটনায় গত ১৮ জুন তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও তা এখনো মামলা হিসেবে রেকর্ড হয়নি বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, গত ১১ জুলাই ঘাগটিয়া গ্রামে তাদের পৈতৃক স¤পত্তির ওপর মানববন্ধন করে জমিটিকে জনসাধারণের চলাচলের রাস্তা ও খেলার মাঠ হিসেবে দাবি করা হয়। একই সঙ্গে নারজেল হোসাইনের ছবি ব্যবহার করে তাকে বিভিন্ন কুরুচিপূর্ণ আখ্যা দেওয়া হয়েছে, যা স¤পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। হুমায়ুন কবির বলেন, ২০০৪ সালে সরকারি জরিপের মাধ্যমে তাদের পিতার নামে জমির রেকর্ড স¤পন্ন হয়। সে সময় নারজেল হোসাইনের বয়স ছিল মাত্র ১৩ বছর। ফলে একজন নাবালকের পক্ষে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি রেকর্ড করানো সম্ভব নয়। এছাড়া ওই সময়ে দেশে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকায় রাজনৈতিক প্রভাবের অভিযোগ বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, নারজেল হোসাইন ২০১৬ সাল থেকে সিলেট জেলা ও দায়রা জজ আদালতে বেঞ্চ সহকারী হিসেবে কর্মরত রয়েছেন এবং তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে স¤পৃক্ত নন। পরিকল্পিতভাবে তার ও পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে পৈতৃক সম্পত্তি রক্ষা, অবৈধ বালু উত্তোলন বন্ধ, অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়। এ সময় অ্যাডভোকেট আব্দুল কদ্দুস রনি, জাহাঙ্গীর আলম, মাসুদ জাহান পিংকু, হেলাল উদ্দিন, নাজির হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি