সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে পরামর্শ সভা

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ০৯:৪০:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ০৯:৪০:৩২ পূর্বাহ্ন
পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে পরামর্শ সভা
ছাতক প্রতিনিধি :: ছাতক পৌরসভাকে টেকসই, আধুনিক ও পরিকল্পিত নগরে রূপান্তরের লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি)-এর উদ্যোগে পৌরসভার মহাপরিকল্পনা (মাস্টার প্ল্যান) প্রণয়নের কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পৌরসভা মিলনায়তনে মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ক প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহি উদ্দিন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, একটি আধুনিক, বাসযোগ্য ও টেকসই পৌরসভা গড়ে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কোনো বিকল্প নেই। নাগরিকদের মতামতের ভিত্তিতে প্রণীত মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে ছাতক পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সেবার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। আয়োজকরা জানান, ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি) ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর সহায়তায় প্রায় এক বছর ধরে বিভিন্ন পর্যায়ের জরিপ, তথ্য সংগ্রহ ও কারিগরি বিশ্লেষণের মাধ্যমে মহাপরিকল্পনা প্রণয়নের কাজ এগিয়ে চলছে। পরিকল্পনাটি চূড়ান্ত করার আগে স্থানীয় জনপ্রতিনিধি, পেশাজীবী, নাগরিক সমাজ, সাংবাদিক ও বিভিন্ন অংশীজনের মতামত গ্রহণের লক্ষ্যে এ পরামর্শ সভার আয়োজন করা হয়। সভায় প্রকল্প পরিচালক (পিডি) ইমতিয়াজ আহমেদ, পিডিআরসি’র প্রধান নির্বাহী মো. সারোয়ার হোসেন অপু, আইইউজিআইপি’র সিনিয়র কনসালট্যান্ট আফসানা এম. কামাল, জিআইএস বিশেষজ্ঞ জুলকারনাইন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরবিন্দু রায়, সহকারী প্রকৌশলী মো. আব্দুল মালেক এবং উপ-সহকারী প্রকৌশলী দিজেন্দ্র লাল দাস মহাপরিকল্পনার বিভিন্ন দিক, সম্ভাবনা ও বাস্তবায়ন কৌশল তুলে ধরেন। মতবিনিময় পর্বে আইনজীবী অ্যাডভোকেট পিযুষ ভট্টাচার্য, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, রাজনীতিবিদ আফসার উদ্দিন, আবু হুরায়রা ছুরত, রবীন্দ্র কুমার দাস, সামসুর রহমান বাবুল, ছাতক উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শাহ আক্তারুজ্জামান, সদস্য সচিব মো. খালেদ মিয়া, সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরী, অজিত কুমার দাশ, আবুবকর সিদ্দিক চৌধুরী, শিক্ষক মাহবুবুর রহমান, মানিক মিয়া লিটুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। তারা সড়ক উন্নয়ন, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, উন্মুক্ত স্থান রক্ষা এবং নাগরিক সেবার মানোন্নয়নে বিভিন্ন গঠনমূলক পরামর্শ ও সুপারিশ তুলে ধরেন। কর্মশালায় শিক্ষক, প্রকৌশলী, টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি (টিএলসিসি)-এর সদস্য, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভার শেষে আয়োজকরা জানান, অংশীজনদের মতামত, মাঠপর্যায়ের জরিপ এবং কারিগরি বিশ্লেষণের সমন্বয়ে চূড়ান্ত মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে ছাতক পৌরসভাকে পরিকল্পিত, আধুনিক, পরিবেশবান্ধব ও বাসযোগ্য টেকসই নগর হিসেবে গড়ে তোলার পথ আরও সুগম হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা