সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

দেশব্যাপী যৌথ কর্মীসভা করবে বিএনপির তিন অঙ্গসংগঠন

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৪ ০৯:২০:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৪ ০৯:২০:০৯ পূর্বাহ্ন
দেশব্যাপী যৌথ কর্মীসভা করবে বিএনপির তিন অঙ্গসংগঠন
সুনামকণ্ঠ ডেস্ক :: দেশ সংস্কারের বার্তা নিয়ে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের সমন্বয়ে দেশব্যাপী ‘যৌথ কর্মীসভা’ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) থেকে ‘আমরা যদি থাকি সৎ, দেশ সংস্কার সম্ভব’ স্লোগানে এই সভা শুরু হবে। এছাড়া ২৯ সেপ্টেম্বর বিএনপির এই তিন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ‘ধানের শীষ’ সম্বলিত লিফলেট বিতরণ করবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান একথা নিশ্চিত করেন। সারাদেশে বিভাগভিত্তিক মহানগর ও জেলা শহরে তিন সংগঠনের শীর্ষ নেতাদের নেতৃত্বে বিভিন্ন টিম কাজ করবে। এর মধ্যে যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সাধারণ স¤পাদক নাছির উদ্দীন নাছির ও স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক স¤পাদক নাজমুল হাসানের নেতৃত্বে ১ নম্বর টিম বরিশাল বিভাগ, খুলনা বিভাগ ও ফরিদপুর বিভাগে কর্মী সভা করবে। স্বেচ্ছাসেবক দলের সাধারণ স¤পাদক রাজীব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পলের নেতৃত্বে দুই নম্বর টিম সিলেট বিভাগ, কুমিল্লা বিভাগ ও রাজশাহী বিভাগে কাজ করবে। স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, যুবদলের সাধারণ স¤পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদের নেতৃত্বে তৃতীয় দল চট্টগ্রাম বিভাগ ময়মনসিংহ বিভাগ ও রংপুর বিভাগে কর্মী সভা করবে। এ বিষয়ে শায়রুল কবির খান বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে যে সব কর্মসূচি পরিচালনা করেছেন তারই অংশ হিসেবে এই তিন গুরুত্বপূর্ণ সংগঠনের কর্মীসভা অনুষ্ঠিত হবে। এই কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখবে, দীর্ঘ মেয়াদি সমাজে একটা প্রভাব থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি