সুনামগঞ্জ , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০ দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ০৯:২৪:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ০৯:২৪:৪৪ পূর্বাহ্ন
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার :: শিক্ষার্থীদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের প্রতিবাদ এবং চলমান বন্যা পরিস্থিতির মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে সুনামগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী। এ সময় তারা শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ, তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানান এবং বিভিন্ন ধরনের স্লোগান দেন। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় শহরের ট্রাফিক পয়েন্টে আয়োজিত এ বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে শিক্ষার্থীদের প্রতি অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ জানান এবং বন্যাকবলিত এলাকার শিক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় নিয়ে পরীক্ষা স্থগিতের আহ্বান জানান। বিক্ষোভে বক্তব্য দেন শিক্ষার্থী আদনান ফুয়াদ নাবিল, আহসান হাবিব, আমিনুর রহমান ফরান ও জামিল আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আমাদের ‘ফার্মের মুরগী’ বলে মন্তব্য করে আমাদের মর্যাদায় আঘাত করেছেন। তিনি শিক্ষাব্যবস্থায় গুরুত্ব না দিয়ে পরীক্ষায় গুরুত্ব দিয়েছেন। তিনি ব্যর্থ শিক্ষামন্ত্রী। তার এই বক্তব্য অনতিবিলম্বে প্রত্যাহার করে শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তারা আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে বন্যাকবলিত এলাকায় অসংখ্য শিক্ষার্থী চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে আগামীকালের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা দ্রুত স্থগিত করার আহ্বান জানান তারা। অন্যথায় শিক্ষার্থীরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন। আজ বুধবার দুপুরে একই দাবিতে শহরের হোসেন বখত চত্বর এলাকায় সমাবেশের কর্মসূচি দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি

দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি