সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী জাতীয় কন্যাশিশু দিবস পালিত: ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশায় আতঙ্ক দিরাইয়ে নারী ফুটবল বন্ধের প্রতিবাদে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সংবাদ সম্মেলন বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন হতে পারে : শামসুজ্জামান দুদু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে ভাইরাল এক রিকশাচালক সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল বিপন্ন যাদুকাটা, মরাচেলা, ধোপাজান নদী সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা

বৌলাম প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০১:৪৫:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০১:৪৫:৪০ অপরাহ্ন
বৌলাম প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন
স্টাফ রিপোর্টার :: ধর্মপাশা উপজেলার বৌলাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ডেইলি অবজারভারের সাংবাদিক আরিফ খান সভাপতি এবং রেজাগীর আলম পলাশ সহ-সভাপতি নির্বাচিত হন। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের দাতা সদস্য আবুল কালাম আজাদ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন রশিদ। পদাধিকারবলে প্রধান শিক্ষক মো. হারুন রশিদ কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি নার্গিস সুলতানা, বিদ্যোৎসাহী মহিলা সদস্য রেশমা আক্তার, পুরুষ অভিভাবক সদস্য সাংবাদিক শাকিন শাহ, মহিলা অভিভাবক সদস্য সায়মা জাহান কলি ও নুর নাহার, ইউপি প্রতিনিধি শফিকুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী সদস্য সেলিম আহমেদ। কমিটি গঠন শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন রশিদ ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নবগঠিত কমিটির সদস্যদের বরণ করে নেন। এ সময় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত সভাপতি, সহ-সভাপতিসহ কমিটির সদস্যরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী