সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

একটি দল জনগণের বিপক্ষে ছিল, তাদের রাজাকার বলা হয় : সুলতান সালাউদ্দিন

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০১:৪২:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০১:৪২:৫৪ অপরাহ্ন
একটি দল জনগণের বিপক্ষে ছিল, তাদের রাজাকার বলা হয় : সুলতান সালাউদ্দিন
সুনামকণ্ঠ ডেস্ক :: মৎস্য ও প্রাণিস¤পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি কখনোই জনগণের বিপক্ষে অবস্থান নেয়নি। দেশের প্রতিটি গণ-আন্দোলন ও গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে বিএনপি। অন্যদিকে জামায়াতে ইসলামী ১৯৭১ সালে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং আওয়ামী লীগ একসময় বাকশাল ও পরে ফ্যাসিবাদ কায়েম করে গণহত্যা চালিয়েছে। রাজশাহী সিটি করপোরেশনে সোমবার দুপুরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে সুলতান সালাউদ্দিন এ কথা বলেন। সভার আয়োজন করা হয় রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার ও আধুনিক চিড়িয়াখানা প্রতিষ্ঠা নিয়ে মতবিনিময়ের জন্য। সুলতান সালাউদ্দিন বলেন, বাংলাদেশের জনগণের দল হচ্ছে বিএনপি। যতবার দেশে গণ-আন্দোলন ও গণ-অভ্যুত্থান হয়েছে, ততবার নেতৃত্ব দিয়েছে বিএনপি; আর জনগণ যখনই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তখনই বিএনপিকে নির্বাচিত করেছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জামায়াতে ইসলামী স¤পর্কে প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ সালে একটি দল জনগণের বিপক্ষে ছিল। সে কারণেই তাদের রাজাকার বলা হয়। তারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল। তারা এটি অস্বীকার করতে পারবে না। আওয়ামী লীগের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, একবার বাকশাল কায়েম করে গণতন্ত্র ধ্বংস করা হয়েছে, পরে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছে। ২০২৪ সালের আন্দোলনে শিশু থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিহত হয়েছে। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই জনকল্যাণমূলক বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে বলে মন্তব্য করেন সুলতান সালাউদ্দিন। তিনি বলেন, মানুষের প্রত্যাশা এখন বিএনপির প্রতি বেশি। কারণ, মানুষ বিশ্বাস করে বিএনপির কাছে গেলে সেবা পাওয়া যাবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং প্রাণিস¤পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার গড়ে তোলা হবে। একই সঙ্গে নগরবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী আধুনিক চিড়িয়াখানা নির্মাণের বিষয়েও সরকার কাজ করবে। সুলতান সালাউদ্দিন আরও বলেন, পশুর কোনো অংশই যেন অপচয় না হয়, সে লক্ষ্য নিয়ে কাজ করা হবে। বিভিন্ন উপজাত রপ্তানির পাশাপাশি বর্জ্য থেকে জৈব সার ও বায়োগ্যাস উৎপাদনের সুযোগও তৈরি করা হবে। এতে মাংস ব্যবসায়ীরাও উপকৃত হবেন। রাজশাহীর চিড়িয়াখানা প্রসঙ্গে তিনি বলেন, আগের চিড়িয়াখানাটি কার্যত ধ্বংস হয়ে গেছে। সেটিকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং তিনি ইতিবাচক মত দিয়েছেন। রাজশাহী অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন বলেন, রাজশাহী কৃষি, আম, রেশম, মৎস্য উৎপাদন ও পরিচ্ছন্নতার জন্য দেশের অন্যতম সম্ভাবনাময় অঞ্চল। আম সংরক্ষণ ও রপ্তানির সুযোগ বাড়ানো গেলে বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি সম্ভব। সব দিক বিবেচনায় রাজশাহীকে আরও এগিয়ে নিতে সরকার কাজ করবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা

বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা