সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার

আড়াই কোটি টাকার ৪ নৌ-অ্যাম্বুলেন্স অকেজো, একদিনও সেবা পাননি হাওরবাসী

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০১:২৩:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০১:২৩:৪৯ অপরাহ্ন
আড়াই কোটি টাকার ৪ নৌ-অ্যাম্বুলেন্স অকেজো, একদিনও সেবা পাননি হাওরবাসী
বিশেষ প্রতিনিধি :: বর্ষা এলেই সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওরাঞ্চল। তখন অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে একমাত্র ভরসা ছোট নৌকা। ঝড়-বৃষ্টি আর উত্তাল পানির মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে রোগী পরিবহন করতে হয়। অথচ হাওরবাসীর জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে চারটি আধুনিক নৌ-অ্যাম্বুলেন্স সরবরাহ করলেও সেগুলো একদিনের জন্যও ব্যবহার হয়নি। চালক নিয়োগ ও পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় বছরের পর বছর অযতœ-অবহেলায় পড়ে থেকে নষ্ট হয়েছে সরকারি এই স¤পদ। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৩ সালে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ২০১৯ ও ২০২০ সালে জামালগঞ্জ, ধর্মপাশা ও শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট চারটি নৌ-অ্যাম্বুলেন্স দেওয়া হয়। প্রতিটির মূল্য ৬১ লাখ টাকারও বেশি। আধুনিক এসব নৌ-অ্যাম্বুলেন্সে ছিল শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, রোগী বহনের বিশেষ বেডসহ জরুরি চিকিৎসাসেবার প্রয়োজনীয় নানা সুবিধা। কিন্তু নৌ-অ্যাম্বুলেন্সগুলো চালানোর জন্য চালক নিয়োগ দেওয়া হয়নি। জ্বালানি ও রক্ষণাবেক্ষণের জন্যও কোনো নিয়মিত বরাদ্দ রাখা হয়নি। ফলে সরবরাহের পর থেকে একদিনের জন্যও রোগী পরিবহনে ব্যবহার করা সম্ভব হয়নি। বর্তমানে কোনোটি নদীর তীরে পড়ে মরিচা ধরছে, কোনোটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে অযতেœ পড়ে আছে, আবার কোনোটি থানার সামনে দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে থেকে নষ্ট হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষাকালে প্রত্যন্ত গ্রামের রোগীদের এখনো ভাড়া করা ছোট নৌকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা জেলা সদর হাসপাতালে নিতে হয়। এতে অনেক সময় রোগীর অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়ে। তাদের অভিযোগ, সরকারি নৌ-অ্যাম্বুলেন্সের কথা শুনলেও বাস্তবে কখনো এর সেবা পাননি। তাদের মতে, কোটি কোটি টাকা ব্যয়ে কেনা নৌ-অ্যাম্বুলেন্সগুলো যদি চালু থাকত, তাহলে বর্ষাকালে হাওরাঞ্চলের অসংখ্য মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হতো। কিন্তু দীর্ঘদিন অযতেœ পড়ে থাকায় এখন অনেক যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে। এ বিষয়ে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিন শরিফী বলেন, নৌ অ্যাম্বুলেন্সগুলো পরিত্যক্ত থেকে অনেক আগেই অকেজো হয়ে যাওয়ায় আর মেরামত করা সম্ভব হয়নি। নতুন অ্যাম্বুলেন্সের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চাহিদা পাঠাবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে