সুনামগঞ্জ , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যাপক ড. মৃদুলকান্তি চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী আজ বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে? সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড: ‘ঝুঁকিপূর্ণ’ দাবি করে মোহাম্মদপুরের প্রস্তাবিত ভোটকেন্দ্র বাতিলের আবেদন “যে তার সন্তানদের মেরে ফেলে সে বাবা না, তার ফাঁসি হোক” মার্চে শুরু, মে-তে চূড়ায়, বজ্রপাতে সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল শাল্লায় যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার দিরাইয়ে সেলাই মেশিন বিতরণ দিনে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াটেরও বেশি, রাতে পরিস্থিতি আরও খারাপ শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা ‎সাংবাদিক বায়েজীদের পিতৃবিয়োগে সুনামকন্ঠ পরিবারের শোক দোয়ারাবাজারের ডালিয়া কমিউনিটি ক্লিনিকে ৮ বছরেও পায়নি বিদ্যুৎ সংযোগ ‎সাংবাদিক বায়েজীদের বাবার ইন্তেকাল সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি

বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, মামলা-হামলায় থমথমে শ্যামনগর গ্রাম

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০১:২২:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০১:২২:৫৬ অপরাহ্ন
বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, মামলা-হামলায় থমথমে শ্যামনগর গ্রাম
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের শ্যামনগর গ্রামে বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষে অনমশত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষই শানিমশগঞ্জ থানায় অভিযোগ ও মামলা দায়ের করেছে। হামলা ও মামলার পর গ্রামজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে আলাল মিয়ার পক্ষের সুহেল হোসেনের একটি বাঁশ জোরপূর্বক কেটে নিয়ে যান শাহীন নামের এক ব্যক্তি, যিনি বুল মিয়ার পক্ষের বলে অভিযোগ রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে স্থানীয় সাবেক ইউপি সদস্য শামছুল হকের উদ্যোগে সালিশের মাধ্যমে বিষয়টি নি®পত্তি করা হয়। অভিযোগ রয়েছে, গত শুক্রবার (১০ জুলাই) সালিশ শেষে ফেরার পথে আলাল মিয়ার পক্ষের লোকজনের ওপর বুল মিয়ার সমর্থকরা হামলা চালায়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে আলাল মিয়ার পক্ষের মাসুক মিয়া ও সুহেল হোসেন এবং বুল মিয়ার পক্ষের সাফি মিয়ার অবস্থা গুরুতর। তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আলাল মিয়া বাদী হয়ে বুল মিয়াকে প্রধান আসামি করে শান্তিগঞ্জ থানায় ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আলাল মিয়া বলেন, শ্যামনগর একটি শান্তিপূর্ণ গ্রাম। বুল মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন। বুধবার রাতে পুলিশ তাদের বাড়ি থেকে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করেছে। সালিশে মীমাংসিত একটি বিষয়কে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আমাদের লোকজনের ওপর হামলা চালানো হয়েছে। এতে আমার দুইজন লোক গুরুতর আহত হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। অন্যদিকে, একই ঘটনায় আলাল মিয়ার পক্ষের লোকজনের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে বুল মিয়ার পক্ষ থেকেও শান্তিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে বুল মিয়ার বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, উভয়পক্ষের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে?

বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে?