বিশেষ প্রতিনিধি ::
সুনামগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে রবিবার। সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৫০৮ জন, সাধারণ ৩৯৯ জন। বেসরকারি প্রতিষ্ঠান থেকে ট্যালেন্টপুলে ৪৯ জন এবং সাধারণ ৭১ জন বৃত্তি পেয়েছে। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বৃত্তিপ্রাপ্তির দিক দিয়ে এগিয়ে সুনামগঞ্জ সদর উপজেলা। সবচেয়ে পিছিয়ে আছে শাল্লা উপজেলা। সব মিলিয়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ৯৩৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, জেলায় মোট বৃত্তি পরীক্ষার্থী ছিল ৬ হাজার ৭৮৩ জন। এর মধ্যে বৃত্তি পেয়েছে ৯৩৭ জন। সরকারিভাবে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি পেয়েছে যথাক্রমে ৫০৮ জন ও ৩০৯ জন। বেসরকারি প্রতিষ্ঠান থেকে ট্যালেন্টপুলে ৪৯ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৭১জন। তবে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের হয়ে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি বেশি পেয়েছে সদর উপজেলা। এ উপজেলায় ৮৭ ট্যালেন্টপুল, সাধারণ ৯১টি সরকারি বৃত্তি এসেছে। বেসরকারি বৃত্তি পেয়েছে ট্যালেন্টপুলে ৯টি এবং সাধারণ ১৮টি। ফলাফল বিশ্লেষণে আরো দেখা গেছে, সবচেয়ে কম বৃত্তি পেয়েছে শাল্লা উপজেলা। এই উপজেলায় ট্যালেন্টপুল সরকারি বৃত্তি ২৭ জন, সাধারণ ৫জন। বেসরকারি কোনও বৃত্তি আসেনি। দোয়ারাবাজার উপজেলায় ট্যালেন্টপুল (সরকারি) ৫০টি, সাধারণ (সরকারি) ৯টি। বেসরকারিভাবে কোনও প্রতিষ্ঠান বৃত্তি পায়নি। বিশ্বম্ভরপুরে ট্যালেন্টপুল ২৫টি (সরকারি), সাধারণ ৪টি। বেসরকারি ট্যালেন্টপুল ৪টি এবং সাধারণ ১০টি। ছাতকে ট্যালেন্টপুল (সরকারি) ৬৯টি, সাধারণ ৩২টি। বেসরকারি ট্যালেন্টপুল ১০টি এবং সাধারণ ১৩টি। তাহিরপুরে সরকারি ট্যালেন্টপুল ৫৪টি, সাধারণ ১৬টি। বেসরকারি ট্যালেন্টপুল ২টি এবং সাধারণ ৩টি। জামালগঞ্জ সরকারি ট্যালেন্টপুল ৩৮টি, সাধারণ ৩৫টি, বেসরকারি ট্যালেন্টপুল ৯টি এবং সাধারণ ৯টি। ধর্মপাশায় সরকারি ট্যালেন্টপুল ২৭টি, সাধারণ ৩০টি। বেসরকারি ট্যালেন্টপুল ১টি এবং সাধারণ ১টি। শাল্লায় সরকারি ট্যালেন্টপুল ২৭টি, সাধারণ ৫টি। এই উপজেলায় বেসরকারি ট্যালেন্টপুল ও সাধারণ কোনও বৃত্তি নেই। দিরাইয়ে সরকারি ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৪৪টি, সাধারণ ৪৬টি। বেসরকারি ট্যালেন্টপুল ৫টি এবং সাধারণ ৮টি। জগন্নাথপুরে সরকারি ট্যালেন্টপুল ৩৪টি, সাধারণ ১১টি। এই উপজেলায় বেসরকারি ট্যালেন্টপুল ৩টি এবং সাধারণ ৩টি বৃত্তি। শান্তিগঞ্জে সরকারি ট্যালেন্টপুল বৃত্তি ৩৪টি, সাধারণ ১২টি। বেসরকারি ট্যালেন্টপুল ৪টি এবং সাধারণ ৩টি। মধ্যনগর উপজেলায় সরকারি ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ১৯ জন, সাধারণ ১৮জন। এ উপজেলায় বেসরকারি ট্যালেন্টপুলে ২ জন, সাধারণ কেউ কোন বৃত্তি পায়নি। সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহনলাল দাস বলেন, দুর্গম জনপদ হাওরাঞ্চলের উপজেলাগুলো তুলনামূলক বৃত্তিপ্রাপ্তির দিক দিয়ে পিছিয়ে আছে। তবে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আমরা কাজ করছি।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ
সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায়
- আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ০৯:৩৭:৪৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ০৯:৩৮:০৬ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

বিশেষ প্রতিনিধি