সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে শান্তিগঞ্জে বিক্ষোভ

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৪ ০৯:১৪:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৪ ০৯:১৪:৫৭ পূর্বাহ্ন
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে শান্তিগঞ্জে বিক্ষোভ
শান্তিগঞ্জ প্রতিনিধি :: হযরত মুহাম্মদ (স.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ মুসল্লীরা। শুক্রবার জুমআর নামাজের পর শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে এই প্রতিবাদ মিছিল করেন তারা। মিছিল শেষে পাগলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ক্বারি সোয়াইব আহমদের পরিচালনায় মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন কান্দিগাঁও কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মুফতি রুহুল আমীন শাহার, হযরত আবুবকর সিদ্দিক (রা.) নূরানী হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফিজ আবু সাঈদ ও পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সাফওয়ান মাহমুদ উজ্জ্বল। বক্তারা বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতে যারা আমাদের প্রাণের নবী হযরত মুহাম্মদ (স.)-কে নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছেন আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমাদের দেশের বর্তমান সরকারকে অনুরোধ করে বলতে চাই, আন্তর্জাতিক আইনের মাধ্যমে নবী হযরত মুহাম্মদ (স.)-কে নিয়ে কটূক্তিকারীদের বিচার চাইতে হবে। তা না হলে যে আগুন তারা আমাদের ভিতরে জ্বালিয়েছে তা ছড়িয়ে পড়বে সারা দুনিয়ায়। বিক্ষোভ মিছিল ও সভায় উপস্থিত ছিলেন সমাজকর্মী ডা. শফিকুল ইসলাম, মনসুর উদ্দিন, ডা. হুমায়ুন কবির, মো. কিবরিয়া, তানিম আহমদ, জহিরুল ইসলাম, সাইদুর রহমান, শাহীন রহমান, ইমরান আহমদ, রাহাত হোসেন, ওলিউর রহমান, মুহাম্মদ হাসান, সবুজ কাউসার, জাহিদুল ইসলাম, নূরুল ইসলাম, শব্দেন নূর আহমদ সাগর, সফর আলী, আমিন উদ্দিন, সাব্বির আহমদ, মারজান আহমেদ, শিক্ষার্থী সজিব আল হাসান, মাহিন মুর্শেদ, হাফিজুর আল হাসান, সাকিব আহমদ, তারেক হাসান, শাহীনুর রহমান, সাইফ রহমান, সাখাওয়াত জামান অম্লান, অপূর্ব চৌধুরী, আপন মিয়া, তৌহিদুল হাসান তামিম, রনক হাসান নিশাত, আবদুল্লাহ আল মারোয়ান, রাজেল আহমদ, আশরাফুল ইসলাম, সুমন মিয়া, সাকিব খান, আল আসিফ ফাহিম, আরাফাত জামান উদয়, শাখরুল ইসলাম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ