সুনামগঞ্জ , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬৪ জেলার তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ, সুনামগঞ্জের দায়িত্ব পেলেন হুইপ জি কে গউস নেপালে ভয়াবহ বন্যা, মৃত্যু ছাড়াল ৩৬০, এখনও নিখোঁজ ১৪০০ মানুষ অনিয়ম, অবহেলা, শিক্ষক সংকটে রুদ্ধ শিক্ষা টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত : অবৈধ জাল ও সরঞ্জাম ধ্বংসের নির্দেশ নতুন আঙ্গিকে মাষ্টার ওয়ান টেইলার্স এন্ড ফেব্রিকসের উদ্বোধন সুনামগঞ্জে সিজারের সময় নবজাতকের গলা কাটার অভিযোগ, আটক ১ ‎দ্রোহের কবি নজরুল: গুলশান আরা রুবী ‎জামালগঞ্জে ৩৯৮ পিস ভারতীয় শাড়ি ও স্পিডবোট জব্দ, দুজনকে আসামি করে মামলা টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কড়া ব্যবস্থা: অবৈধ জাল ও সরঞ্জাম ধ্বংসের নির্দেশ ‎সুনামগঞ্জ সদর উপজেলা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি হেলাল, সম্পাদক হাসান ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছ ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে সরকার, লাগবে না কোনো খরচ: প্রবাসীকল্যাণমন্ত্রী সুনামগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত

১০১ শয্যায় উন্নীত হচ্ছে ৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ০৯:৩৪:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ০৯:৩৪:২৪ পূর্বাহ্ন
১০১ শয্যায় উন্নীত হচ্ছে ৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছবি: সংগৃহীত
বিশেষ প্রতিনিধি :: সুনামগঞ্জের আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়বে এবং সাধারণ মানুষ আরও উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরিফ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করা হচ্ছে। সুনামগঞ্জে যেসব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই উন্নীতকরণের আওতায় এসেছে, সেগুলো হলো বিশ্বম্ভরপুর, ছাতক, শান্তিগঞ্জ, দিরাই, ধর্মপাশা, দোয়ারাবাজার, জগন্নাথপুর ও তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সংশ্লিষ্টরা বলছেন, শয্যা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সরঞ্জাম ও অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর সেবার পরিধিও বাড়ানো হবে। এতে রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা সহজ হবে এবং জেলা সদর হাসপাতালের ওপর চাপও কমবে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের মানুষ উপজেলা পর্যায়েই অধিকতর মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন বলে আশা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অনিয়ম, অবহেলা, শিক্ষক সংকটে রুদ্ধ শিক্ষা

অনিয়ম, অবহেলা, শিক্ষক সংকটে রুদ্ধ শিক্ষা