সুনামগঞ্জ , সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপি হান্নান মাসউদের জন্য মাঝ নদী থেকে ঘাটে ফেরানো হলো ফেরি সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা জুবিলী উচ্চ বিদ্যালয় ১০১ শয্যায় উন্নীত হচ্ছে ৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনায় জেলা প্রশাসক, জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হবে উজানের ঢলে বেড়েছে সুরমা নদীর পানি সাত জেলায় বন্যায় ৫১ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন এবার ১৮ দিনেই শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লক্ষাধিক টাকা নদ-নদীর পানি কমলেও কাটেনি বন্যার শঙ্কা বিগত সময়ে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে : এমপি কয়ছর আহমেদ সুনামগঞ্জ নামকরণ : দলিলভিত্তিক পুনর্বিবেচনা অক্টোবরের প্রথম সপ্তাহে ভোট, হাওর অঞ্চল দিয়ে শুরুর পরিকল্পনা উগ্রবাদী তৎপরতা : শঙ্কা বাড়ছে পলাতক জঙ্গিতে মধ্যনগরে নির্মাণ হবে ১০১ শয্যার হাসপাতাল সরকারের বদনাম হয় এমন সুবিধা নেতাকর্মীরা পাবেন না : আইনমন্ত্রী ‎জামালগঞ্জে ইয়াবাসহ উপজেলা বিএনপি নেতা গ্রেফতার কোটি টাকার মাছ রক্ষায় আগাম প্রস্তুতি, বন্যা নিয়ে উৎকণ্ঠায় চাষীরা বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন সুনামগঞ্জ নামকরণ : দলিলভিত্তিক পুনর্বিবেচনা

বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনায় জেলা প্রশাসক, জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হবে

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ০৯:২৯:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ০৯:২৯:১৯ পূর্বাহ্ন
বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনায় জেলা প্রশাসক, জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হবে
স্টাফ রিপোর্টার :: বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, জনসংখ্যা দেশের জন্য বোঝা নয়, বরং এটি একটি বড় সম্ভাবনা। পরিকল্পিত পরিবার গঠন, মানসম্মত শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে এই বিপুল জনসংখ্যাকেই দক্ষ জনশক্তিতে রূপান্তর করা সম্ভব। তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে পরিবার পরিকল্পনা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। এ লক্ষ্যে সরকারি সেবার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডা. দেবাশীষ শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান। স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মনিরুজ্জামান। স্বাস্থ্যকর্মী নরেন ভট্টাচার্যের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পরিবার কল্যাণ পরিদর্শিকা রতœা রানী, হাসনারা বেগম, পরিবার কল্যাণ পরিদর্শক মইনুল আলমসহ পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। আলোচনা সভা শেষে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে পরিবার পরিকল্পনা, মা-শিশুস্বাস্থ্য ও কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য কার্যক্রমে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলা ও জেলা পর্যায়ের শ্রেষ্ঠ স্বাস্থ্যকর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়। অতিথিবৃন্দের কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সহকারী রতœা রাণী তালুকদার, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা হাসনারা আক্তার, জামালগঞ্জ উপজেলার সাচনা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মইনুল আলম, ছাতক উপজেলার খুরমা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. মোস্তাফিজুর রহমান, দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদ, বিশ্বম্ভরপুর উপজেলা, মা ও শিশু কল্যাণ কেন্দ্র সুনামগঞ্জ, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সূর্যের হাসি নেটওয়ার্ক সুনামগঞ্জ সদর।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স