সুনামগঞ্জ , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যাপক ড. মৃদুলকান্তি চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী আজ বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে? সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড: ‘ঝুঁকিপূর্ণ’ দাবি করে মোহাম্মদপুরের প্রস্তাবিত ভোটকেন্দ্র বাতিলের আবেদন “যে তার সন্তানদের মেরে ফেলে সে বাবা না, তার ফাঁসি হোক” মার্চে শুরু, মে-তে চূড়ায়, বজ্রপাতে সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল শাল্লায় যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার দিরাইয়ে সেলাই মেশিন বিতরণ দিনে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াটেরও বেশি, রাতে পরিস্থিতি আরও খারাপ শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা ‎সাংবাদিক বায়েজীদের পিতৃবিয়োগে সুনামকন্ঠ পরিবারের শোক দোয়ারাবাজারের ডালিয়া কমিউনিটি ক্লিনিকে ৮ বছরেও পায়নি বিদ্যুৎ সংযোগ ‎সাংবাদিক বায়েজীদের বাবার ইন্তেকাল সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি

বিএনপি’র বিশেষ সাংগঠনিক সভা, আহ্বায়ক জানেন না!

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ০৯:২৫:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ০৯:২৫:৩৭ পূর্বাহ্ন
বিএনপি’র বিশেষ সাংগঠনিক সভা, আহ্বায়ক জানেন না!
দিরাই প্রতিনিধি :: দিরাই উপজেলা ও পৌর বিএনপি সোমবার (১৩ জুলাই) বিশেষ সাংগঠনিক সভা আহ্বান করা হয়েছে। তবে এ ব্যাপারে কিছুই জানেন না উপজেলা বিএনপির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কসহ দায়িত্বশীল অনেকেই। দলীয় সূত্রে জানাযায়, আজ সোমবার সকাল ১১টায় দিরাই পৌরশহরের থানা রোডের দলীয় কার্যালয়ে দলটির বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরী এ বিশেষ সভার আয়োজন করেছেন। সভা সফল করতে ব্যস্ত তাদের অনুসারীরা। দলটির একাধিক নেতাকর্মী জানান, গত ৬ জুলাই সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়। উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদার উপস্থিত থাকলে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক, নাছির উদ্দীন চৌধুরীর ছোট ভাই মঈন উদ্দিন চৌধুরী মাসুক, পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান ও সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল চৌধুরীসহ অনেক দায়িত্বশীলরা দাওয়াত পাননি। এরপর থেকেই দলটির নেতাকর্মীদের মাঝে চলছে কানাঘুষা। নেতাকর্মীদের দাবি উপজেলা বিএনপির আহবায়ক, যুগ্ম আহবায়ক ত্যাগী নেতাকর্মীদের বাদ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের লোকদের সাথে আতাত করে নিজ স্বার্থ হাসিলে ব্যস্ত হয়ে পড়েছেন। দলে অনেক নেতা-কর্মী থাকলেও আমাদের নেতা নাছির চৌধুরীর ডানে বামে এখন আওয়ামী ঘরনার লোকদের আনাঘোনা। আওয়ামী অনুসারী এখন নেতার উন্নয়নকাজ তদারকি করে। মূলত এ থেকেই নেতাকর্মীদের মাঝে অসন্তোষ সৃষ্টি হয়েছে। তারা আরও বলেন, ফ্যাসিবাদ ও দালালমুক্ত সংগঠন করতে আগামীকালের বিশেষ সভা। উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেন বলেন, শুনেছি যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক সভা ডেকেছেন কিন্তু আমাকে জানানো হয়নি। আহ্বায়ককে না জানিয়ে কিভাবে সভা হয় এটা বুঝতে পারছিনা। পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান বলেন, আমাদের দলে ফ্যাসিবাদ ঢুকে গেছে। অনেকের বিরুদ্ধে উন্নয়ন কাজে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। প্রিয় দলকে ফ্যাসিবাদ ও দুর্নীতিমুক্ত করতে করণীয় বিষয়ে বিশেষ সাংগঠনিক সভা আহ্বান করা হয়েছে। যারা দীর্ঘ সতেরো বছর দলের জন্য কাজ করেছেন, মামলা, হামলা নির্যাতনের শিকার হয়েছেন তাদের বাদ দিয়ে ফ্যাসিবাদ ও দালালরা দলে নেতৃত্ব দিবে শহীদ জিয়ার সৈনিকরা সেটা মেনে নেবেনা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে?

বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে?