সুনামগঞ্জ , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরো করে হত্যা, আসামি জিতেশের মৃত্যুদন্ড সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ সুনামগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের চেক বিতরণ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান ‎জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী জাতীয় কন্যাশিশু দিবস পালিত: ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি

মুক্তিযুদ্ধের ইতিহাস, দায় স্বীকার ও জাতীয় ঐক্যের প্রশ্ন

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ০৯:১৫:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ০৯:১৫:২৩ পূর্বাহ্ন
মুক্তিযুদ্ধের ইতিহাস, দায় স্বীকার ও জাতীয় ঐক্যের প্রশ্ন
মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের জন্মের ইতিহাস। স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় পরিচয়ের মূল ভিত্তি এই মুক্তিযুদ্ধ। তাই একাত্তরের ইতিহাস, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং যুদ্ধকালীন মানবতাবিরোধী কর্মকা-ের স্মৃতি শুধু অতীতের বিষয় নয়; এটি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও শিক্ষা ও প্রেরণার উৎস। এই প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমদ আযম খানের বক্তব্য নতুন করে একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রশ্ন সামনে এনেছে- মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের দায় স্বীকার ও ক্ষমা প্রার্থনার বিষয়টি। মন্ত্রী বলেছেন, যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, তাদের উচিত অকপটে সেই ভূমিকার দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়া। তার মতে, এমন স্বীকৃতি ও অনুশোচনা ছাড়া প্রকৃত জাতীয় ঐক্য প্রতিষ্ঠা কঠিন। এই বক্তব্যের মূল তাৎপর্য হলো- ইতিহাসের সত্যকে স্বীকার না করে ভবিষ্যতের জন্য সুদৃঢ় জাতীয় ভিত্তি নির্মাণ সম্ভব নয়। বিশ্বের বহু দেশ অতীতের বিভাজন, যুদ্ধ বা মানবাধিকার লঙ্ঘনের অধ্যায় অতিক্রম করতে সত্য উদ্ঘাটন, দায় স্বীকার এবং পুনর্মিলনের পথ বেছে নিয়েছে। কোথাও রাষ্ট্র, কোথাও রাজনৈতিক দল, আবার কোথাও ব্যক্তি পর্যায়ে ক্ষমা প্রার্থনার মাধ্যমে অতীতের ক্ষত নিরাময়ের চেষ্টা হয়েছে। এসব অভিজ্ঞতা দেখায়, সত্যকে অস্বীকার নয়, বরং স্বীকার করার মধ্য দিয়েই দীর্ঘস্থায়ী সামাজিক আস্থা গড়ে ওঠে। বাংলাদেশের ক্ষেত্রেও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্তি বা বিকৃতির কোনো সুযোগ থাকা উচিত নয়। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সংরক্ষণ, গবেষণা এবং নতুন প্রজন্মের কাছে তা সঠিকভাবে তুলে ধরা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। ইতিহাসকে রাজনৈতিক সুবিধা-অসুবিধার মাপকাঠিতে বিচার না করে গবেষণা, তথ্য-প্রমাণ এবং প্রতিষ্ঠিত সত্যের ভিত্তিতে মূল্যায়ন করাই হওয়া উচিত জাতীয় অঙ্গীকার। একই অনুষ্ঠানে মন্ত্রী ১৯৭১ সালের ৪ এপ্রিল তেলিয়াপাড়া চা বাগানের ঐতিহাসিক সভার স্মৃতি সংরক্ষণের উদ্যোগের কথাও জানিয়েছেন। মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ ঘটনাস্থল, দলিল এবং স্মৃতিচিহ্ন সংরক্ষণ নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। ইতিহাসের এসব নিদর্শন ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীনতার সংগ্রামের বাস্তবতা সম্পর্কে সচেতন করবে এবং জাতীয় ইতিহাসচর্চাকে আরও সমৃদ্ধ করবে। জাতীয় ঐক্য কখনোই ইতিহাসকে ভুলে যাওয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না; বরং সত্যকে গ্রহণ, ভুল থেকে শিক্ষা নেওয়া এবং পার¯পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলার মাধ্যমেই তা সম্ভব। মুক্তিযুদ্ধের চেতনা কেবল আনুষ্ঠানিক বক্তৃতায় নয়, গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, অসাম্প্রদায়িকতা এবং সামাজিক ন্যায়বিচারের বাস্তব প্রয়োগে প্রতিফলিত হতে হবে। বাংলাদেশ আজ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে প্রয়োজন ইতিহাসের প্রতি দায়বদ্ধতা, মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি অঙ্গীকার এবং সব নাগরিকের অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় ঐক্য। অতীতের সত্যকে সম্মান করেই ভবিষ্যতের বাংলাদেশকে আরও সমৃদ্ধ, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস

নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস