সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৪ ০৯:১৩:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৪ ০৯:১৩:৫৯ পূর্বাহ্ন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার :: ফ্যাসিবাদী হাসিনা সরকারের সন্ত্রাসীদের দ্রুত বিচারের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার বিকেলে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণ থেকে মিছিলটি বের করেন শিক্ষার্থীরা। ট্রাফিক পয়েন্ট, পুরাতন বাস স্টেশন প্রদক্ষিণ শেষে নতুন কোর্টে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার গদি টিকিয়ে রাখতে ছাত্রজনতাকে হত্যার সঙ্গে যারা জড়িত ছিল অতিদ্রুত তাদের বিচার নিশ্চিত করতে হবে। সেইসাথে ফ্যাসিবাদের দোসরদেরও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। শিক্ষার্থীরা আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শান্ত সুনামগঞ্জকে যারা অশান্ত করেছিল, গুলি করে, পেট্রোল বোমা নিক্ষেপ করে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে, লাঠি দিয়ে পিটিয়ে যেসকল আওয়ামী সন্ত্রাসী ছাত্রজনতাকে আহত করেছিল, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক এনডি উসমান, সাইমন আহমদ, রিদওয়ানুল হক নিহাল, উপজেলা সংগঠক আনিসুর রহমান সাকিব, জয়নাল আহমদ, কারিমুল, সুমেল আহমদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প