সুনামগঞ্জ , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই ৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ আজ শুভ মহালয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে বাণিজ্য মেলা ঘিরে নতুন প্রত্যাশা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিএনপি অতীতেও জনগণের দাবির সঙ্গে প্রতারণা করেছে : নাহিদ ইসলাম

  • আপলোড সময় : ১২-০৭-২০২৬ ১০:২৬:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৬ ১০:২৬:৫০ পূর্বাহ্ন
বিএনপি অতীতেও জনগণের দাবির সঙ্গে প্রতারণা করেছে : নাহিদ ইসলাম
সুনামকণ্ঠ ডেস্ক :: জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি অতীতে সব গণঅভ্যুত্থান থেকে সুবিধাভোগী হয়েছে। কিন্তু ক্ষমতায় এসেই জনগণের দাবির সঙ্গে প্রতারণা করেছে। বিএনপির ইতিহাস প্রতারণার ইতিহাস। শনিবার (১১ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় জোট আয়োজিত বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ৯০-এর গণঅব্যুত্থানের পরে সবার দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার। সেই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমেই বিএনপি ক্ষমতায় এসেছিল এবং এসেই তত্ত্বাবধায়ক সরকারকে অস্বীকার করেছিল। যার ফলাফল কী হয়েছিল? বিগত ১৬ বছর বিএনপিকে এ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতেই রাজপথে ধুঁকে ধুঁকে নির্যাতিত হতে হয়েছিল। তিনি বলেন, আজ গণভোট, সংস্কার এবং জুলাই সনদের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পেরেছে, অথচ এখন তারা সেই গণভোটের রায়, ৩১ দফা, জুলাই সনদ এবং গণতন্ত্রের সঙ্গেই প্রতারণা করছে। নাহিদ ইসলাম বলেন, দেশে বিদ্যুৎ সংকট তীব্র হয়েছে, মানুষ আবার হারিকেন জ্বালাতে বাধ্য হচ্ছে। সরকার বিদ্যুৎ দিতে পারছে না, কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না এবং অর্থনৈতিক সংস্কারের কোনো সুস্পষ্ট রূপরেখাও দিতে পারেনি। বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সরকার দেশ চালাতে অলরেডি ব্যর্থ হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হয়েছে। কর্মসংস্থান সৃষ্টি, সংস্কার করতে ব্যর্থ হয়েছে। যদি দেশ পরিচালনা সঠিকভাবে করতে হয়, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। অবিলম্বে অর্থনৈতিক সংস্কার করতে হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এদেশের তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। সীমান্ত হত্যা ও পুশ-ইন নিয়ে নাহিদ ইসলাম বলেন, যদি সীমান্ত হত্যা ও পুশ-ইন প্রতিরোধ করতে না পারেন, তাহলে নিজেদের দল থেকে ‘জাতীয়তাবাদী’ শব্দটি কেটে ফেলে দেন। জাতীয়তাবাদের নামে ব্যবসা করবেন, নিজেদের দেশপ্রেমিক দেখাবেন অথচ সীমান্ত হত্যা ও পুশ-ইন রোধ করতে পারবেন না। গণভোটের রায় বাস্তবায়নে রাজপথে থাকার কথা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সংসদ এবং সংসদের বাইরে ঝড়-বৃষ্টি ও যত প্রতিকূলতা থাকুক, গণভোটের রায় এবং সংস্কার বাস্তবায়নের জন্য আমরা রাজপথে থাকবো। আবু সাঈদই আমাদের দায়িত্ব দিয়ে দিয়েছেন। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে তিনি বলেন, আমরা গতকাল শুনতে পেলাম এক সাক্ষাৎকারে যে ডিসেম্বরে কেউ একজন দেশে আসার পরিকল্পনা করছে। আমরা ফাঁসির দড়ি রেডি করে অপেক্ষা করছি। আপনি ডিসেম্বরে আসুন আর যখনই আসুন, ফাঁসির দড়িতে তাকে ঝুলতেই হবে। তিনি বলেন, আমাদের ব্যারিস্টার ফুয়াদ ভালো বলতে পারবেন, বাংলার ৮০০ বছরের ইতিহাসে লক্ষ্মণ সেনের পরে তিনি প্রথম শাসক, দ্বিতীয় শাসক, যিনি বাংলাদেশ থেকে কাপুরুষোচিতভাবে পালাতে বাধ্য হয়েছেন। বাংলাদেশ থেকে যে পালিয়ে যায়, সে আর বাংলাদেশে কখনো ফেরত আসে না। দুপুর ২টায় শুরু হওয়া এ সমাবেশে স্থানীয় সংসদ সদস্যসহ ১১ দলের বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য দেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা

সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা