সুনামগঞ্জ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎সুনামগঞ্জ সদর উপজেলা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি হেলাল, সম্পাদক হাসান ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছ ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে সরকার, লাগবে না কোনো খরচ: প্রবাসীকল্যাণমন্ত্রী সুনামগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আজ সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, নারী নিহত, আহত ২০ ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন
সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন

  • আপলোড সময় : ১২-০৭-২০২৬ ১০:২০:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৬ ১০:২০:৫৬ পূর্বাহ্ন
জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযান পরিষদের উপদেষ্টা জয়ন্ত সেন দীপু। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহমর্মিতা ও ঐক্যের মাধ্যমে দেশের উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তিনি সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বাসুদেব ধর বলেন, এই সংগঠনের নেতৃত্বে ছিলেন আপনাদেরই এলাকার কৃতী সন্তান মেজর সি. আর. দত্ত ও প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তসহ অনেক গুণী ব্যক্তি। তাঁদের আদর্শকে ধারণ করেই সংগঠন এগিয়ে চলছে। তিনি বলেন, অতীতে বিভিন্ন নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতা ও নির্যাতনের ঘটনা ঘটেছে। সে সময় পূজা উদযাপন পরিষদ আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও সনাতনীদের অধিকার রক্ষায় আমরা সোচ্চার থাকব। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের প্রত্যাশায় সনাতন সম্প্রদায়ের মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমরা আশা করি, সরকার সংখ্যালঘু জনগোষ্ঠীর ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেবে। তিনি আরও বলেন, এ দেশ আমাদেরও। আমরা এ দেশেরই সন্তান। তাই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যায়ের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে প্রতিবাদ করতে হবে। সম্মেলনে তরুণদের ব্যাপক উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে বাসুদেব ধর বলেন, সংগঠনের নেতৃত্বে নতুন প্রজন্মকে এগিয়ে আনতে হবে। তরুণরা যেন কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়। মেজর সি. আর. দত্ত যে আদর্শ ও দায়িত্ব আমাদের হাতে তুলে দিয়েছিলেন, তা আমরা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই। প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ স¤পাদক সন্তোষ শর্মা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাংগঠনিক স¤পাদক প্রাণতোষ আচার্য্য শিবু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দীপক চন্দ্র ঘোষ, সাংগঠনিক স¤পাদক মলয় পুরকায়স্থ, সাধারণ স¤পাদক অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধর। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ স¤পাদক বিমল বণিক, গৌরাঙ্গপদ দাস, কলি তালুকদার আরতি, বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সাধারণ স¤পাদক বিজিত মৈত্র, সুনামগঞ্জ পৌর শাখার সাধারণ স¤পাদক বিধান দাস, দোয়ারাবাজার উপজেলা শাখার সাধারণ স¤পাদক অজিত দাস, দিরাই উপজেলা শাখার সদস্যসচিব স্বাধীন কুমার চৌধুরী, জামালগঞ্জ উপজেলা শাখার সাধারণ স¤পাদক অজিত কুমার রায় এবং তাহিরপুর উপজেলার বাদাঘাট শাখার সাধারণ স¤পাদক গণেশ কান্তি দাস প্রমুখ। সম্মেলনে বক্তারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সুনামগঞ্জ সম্প্রীতির জনপদ হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত। এ ঐতিহ্য ধরে রাখতে সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে হবে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন অমিত চক্রবর্তী। পরে প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে অতিথিদের শুভেচ্ছা স্মারক ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গপদ দাস ও সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পী নির্বাচিত হন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী

অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী