সুনামগঞ্জ , রবিবার, ১২ জুলাই ২০২৬ , ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন এবার ১৮ দিনেই শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লক্ষাধিক টাকা নদ-নদীর পানি কমলেও কাটেনি বন্যার শঙ্কা বিগত সময়ে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে : এমপি কয়ছর আহমেদ সুনামগঞ্জ নামকরণ : দলিলভিত্তিক পুনর্বিবেচনা অক্টোবরের প্রথম সপ্তাহে ভোট, হাওর অঞ্চল দিয়ে শুরুর পরিকল্পনা উগ্রবাদী তৎপরতা : শঙ্কা বাড়ছে পলাতক জঙ্গিতে মধ্যনগরে নির্মাণ হবে ১০১ শয্যার হাসপাতাল সরকারের বদনাম হয় এমন সুবিধা নেতাকর্মীরা পাবেন না : আইনমন্ত্রী ‎জামালগঞ্জে ইয়াবাসহ উপজেলা বিএনপি নেতা গ্রেফতার কোটি টাকার মাছ রক্ষায় আগাম প্রস্তুতি, বন্যা নিয়ে উৎকণ্ঠায় চাষীরা বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন সুনামগঞ্জ নামকরণ : দলিলভিত্তিক পুনর্বিবেচনা জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন আজ উজানের ঢল ও টানা বর্ষণে বন্যার শঙ্কা বন্যা হইলে কই যাইতাম, কিলা বাঁচতাম টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অতি ভারি বৃষ্টির পূর্বাভাস, ১৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা জেলা-উপজেলায় যুবদলের নতুন কমিটি গঠনের উদ্যোগ

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ

  • আপলোড সময় : ১২-০৭-২০২৬ ১০:১৮:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৬ ১০:১৮:১৪ পূর্বাহ্ন
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
সুনামকণ্ঠ ডেস্ক :: আদালতের নির্দেশনা মেনে পলাতক শেখ হাসিনার কোনো প্রকার ভাষণ, বিবৃতি বা বক্তব্য কোনো প্রচার বা প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে সরকার। শুক্রবার (১০ জুলাই) সরকারি তথ্য বিবরণীতে এ অনুরোধ জানানো হয়েছে। এতে বলা হয়, দেশের সব গণমাধ্যম তথা প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর দৃষ্টি আকর্ষণ করে জানানো যাচ্ছে যে, ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, কোনো আদালতের সাজাপ্রাপ্ত পলাতক অপরাধীর কোনো ধরনের বক্তব্য, সাক্ষাৎকার, অডিও-ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ব্যাপারে আইনগত নিষেধাজ্ঞা রয়েছে। এমতাবস্থায়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে পলাতক শেখ হাসিনার কোনো প্রকার ভাষণ, বিবৃতি বা বক্তব্য সরাসরি কিংবা ধারণকৃত অবস্থায় কোনো গণমাধ্যমে (টেলিভিশন, বেতার, সংবাদপত্র, নিউজ পোর্টাল বা সামাজিক মাধ্যম) প্রচার বা প্রকাশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয় তথ্য বিবরণীতে। এতে আরও বলা হয়, সরকার প্রত্যাশা করে, দেশের সব গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন এবং নাগরিকরা প্রচলিত আইন ও আদালতের নির্দেশনার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং তা প্রতিপালনে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নদ-নদীর পানি কমলেও কাটেনি বন্যার শঙ্কা

নদ-নদীর পানি কমলেও কাটেনি বন্যার শঙ্কা