সুনামগঞ্জ , রবিবার, ১২ জুলাই ২০২৬ , ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন এবার ১৮ দিনেই শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লক্ষাধিক টাকা নদ-নদীর পানি কমলেও কাটেনি বন্যার শঙ্কা বিগত সময়ে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে : এমপি কয়ছর আহমেদ সুনামগঞ্জ নামকরণ : দলিলভিত্তিক পুনর্বিবেচনা অক্টোবরের প্রথম সপ্তাহে ভোট, হাওর অঞ্চল দিয়ে শুরুর পরিকল্পনা উগ্রবাদী তৎপরতা : শঙ্কা বাড়ছে পলাতক জঙ্গিতে মধ্যনগরে নির্মাণ হবে ১০১ শয্যার হাসপাতাল সরকারের বদনাম হয় এমন সুবিধা নেতাকর্মীরা পাবেন না : আইনমন্ত্রী ‎জামালগঞ্জে ইয়াবাসহ উপজেলা বিএনপি নেতা গ্রেফতার কোটি টাকার মাছ রক্ষায় আগাম প্রস্তুতি, বন্যা নিয়ে উৎকণ্ঠায় চাষীরা বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন সুনামগঞ্জ নামকরণ : দলিলভিত্তিক পুনর্বিবেচনা জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন আজ উজানের ঢল ও টানা বর্ষণে বন্যার শঙ্কা বন্যা হইলে কই যাইতাম, কিলা বাঁচতাম টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অতি ভারি বৃষ্টির পূর্বাভাস, ১৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা জেলা-উপজেলায় যুবদলের নতুন কমিটি গঠনের উদ্যোগ

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী আহত

  • আপলোড সময় : ১২-০৭-২০২৬ ১০:১২:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৬ ১০:১২:১৪ পূর্বাহ্ন
জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী আহত
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় জবলু মিয়া (৫০) নামের এক পোল্টিফার্ম ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তিনি জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সাতা গ্রামের মৃত আবদুল গণির ছেলে। ঘটনাটি ঘটেছে, পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রামে। এ ঘটনায় আহত জবলু মিয়ার ছোট ভাই বজলু মিয়া বাদী হয়ে হাড়গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে হোসাইন মিয়াকে বিবাদী করে জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয়রা জানান, হোসাইন মিয়া নানা কারণে এলাকায় বিতর্কিত। আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে এসে আবারো এলাকার প্রতিবাদী মানুষকে অন্যায়ভাবে মারপিটসহ হয়রানি শুরু করেছে। এরই ধারাবাহিকতায় গত ১০ জুলাই বিকেলে হোসাইন মিয়ার অতর্কিত হামলায় প্রতিবাদী জবলু মিয়া গুরুতর আহত হন। আহতকে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্তক্রমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নদ-নদীর পানি কমলেও কাটেনি বন্যার শঙ্কা

নদ-নদীর পানি কমলেও কাটেনি বন্যার শঙ্কা