উষান জুয়েলার্সে চুরির ঘটনায় আরও এক আসামি গ্রেফতার
- আপলোড সময় : ১২-০৭-২০২৬ ১০:০৮:৩৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১২-০৭-২০২৬ ১০:০৮:৩৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরের কালীবাড়ি এলকায় উষান জুয়েলার্সে চুরির ঘটনায় মো. আলাউদ্দিন নামে আরও এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত মো. আলাউদ্দিনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় স্বর্ণ চুরি, ডাকাতি, ছিনতাইসহ ২১টি মামলা রয়েছে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে দাউদকান্দি থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ