সুনামগঞ্জ , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যাপক ড. মৃদুলকান্তি চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী আজ বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে? সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড: ‘ঝুঁকিপূর্ণ’ দাবি করে মোহাম্মদপুরের প্রস্তাবিত ভোটকেন্দ্র বাতিলের আবেদন “যে তার সন্তানদের মেরে ফেলে সে বাবা না, তার ফাঁসি হোক” মার্চে শুরু, মে-তে চূড়ায়, বজ্রপাতে সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল শাল্লায় যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার দিরাইয়ে সেলাই মেশিন বিতরণ দিনে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াটেরও বেশি, রাতে পরিস্থিতি আরও খারাপ শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা ‎সাংবাদিক বায়েজীদের পিতৃবিয়োগে সুনামকন্ঠ পরিবারের শোক দোয়ারাবাজারের ডালিয়া কমিউনিটি ক্লিনিকে ৮ বছরেও পায়নি বিদ্যুৎ সংযোগ ‎সাংবাদিক বায়েজীদের বাবার ইন্তেকাল সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি
অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও পর্যায়ক্রমে উন্নীত হচ্ছে ১০১ শয্যায়

মধ্যনগরে নির্মাণ হবে ১০১ শয্যার হাসপাতাল

  • আপলোড সময় : ১১-০৭-২০২৬ ১২:৫৮:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৬ ১২:৫৮:৩৮ অপরাহ্ন
মধ্যনগরে নির্মাণ হবে ১০১ শয্যার হাসপাতাল
স্টাফ রিপোর্টার :: গ্রামীণ জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় নতুন ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে। একই সঙ্গে দেশের বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সুনামগঞ্জের অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে গত ৮ জুলাই জারি করা এক সরকারি পত্রে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গ্রামীণ জনগণের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য, মানসম্মত ও কার্যকর করতে প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নতুন ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ১৩টি উপজেলায়। এগুলো হলো- সুনামগঞ্জের মধ্যনগর, মাদারীপুরের ডাসার, কক্সবাজার সদর, ঈদগাঁও, মহেশখালী ও পেকুয়া, গোপালগঞ্জের কাশিয়ানী, চট্টগ্রামের চন্দনাইশ, বরিশাল অঞ্চলের গুটিয়া/বানারীপাড়া, নোয়াখালীর ভাসানচর, ঝালকাঠির নলছিটি-রাজাপুর সীমান্ত এলাকা, ময়মনসিংহের তারাকান্দা এবং চাঁদপুরের হাজীগঞ্জ-শাহরাস্তি সংযোগ অঞ্চল। এছাড়া দেশের বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করতে প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন এবং প্রয়োজনীয় জনবল সৃষ্টির (পদ সৃজন) প্রস্তাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে গণপূর্ত অধিদপ্তর ও সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের প্রতিনিধি দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো পরিদর্শন করবে। পরিদর্শনকালে প্রয়োজনীয় তথ্য ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে দেশের অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ থেকে ৫০টি শয্যা রয়েছে। রোগীর চাপ বাড়লেও সীমিত শয্যা ও জনবলের কারণে কাক্সিক্ষত চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না। নতুন এ উদ্যোগ বাস্তবায়িত হলে উপজেলা পর্যায়ে রোগী ভর্তি সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একই সঙ্গে বিশেষায়িত চিকিৎসাসেবা, জরুরি চিকিৎসা, মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের সুবিধাও সম্প্রসারিত হবে। এর আগে গত ৩ জুন স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছিলেন, দেশের ৪৯২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করা হবে। যেসব উপজেলায় ইতোমধ্যে ১০০ শয্যার হাসপাতাল রয়েছে, সেখানে প্রয়োজন অনুযায়ী নতুন ভবন নির্মাণ করা হবে। অতিরিক্ত শয্যার পাশাপাশি প্রয়োজনীয় জনবল, আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলেও তিনি জানান। স্বাস্থ্য খাত সংশ্লিষ্টদের মতে, সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবার মান ও সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বিশেষ করে সুনামগঞ্জের মধ্যনগরে নতুন ১০১ শয্যার হাসপাতাল নির্মাণ এবং জেলার অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত হলে জেলার গ্রামীণ জনগণের উন্নত চিকিৎসাসেবা পাওয়ার দীর্ঘদিনের প্রত্যাশা অনেকটাই পূরণ হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে?

বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে?