সুনামগঞ্জ , শনিবার, ১১ জুলাই ২০২৬ , ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবরের প্রথম সপ্তাহে ভোট, হাওর অঞ্চল দিয়ে শুরুর পরিকল্পনা উগ্রবাদী তৎপরতা : শঙ্কা বাড়ছে পলাতক জঙ্গিতে মধ্যনগরে নির্মাণ হবে ১০১ শয্যার হাসপাতাল সরকারের বদনাম হয় এমন সুবিধা নেতাকর্মীরা পাবেন না : আইনমন্ত্রী ‎জামালগঞ্জে ইয়াবাসহ উপজেলা বিএনপি নেতা গ্রেফতার কোটি টাকার মাছ রক্ষায় আগাম প্রস্তুতি, বন্যা নিয়ে উৎকণ্ঠায় চাষীরা বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন সুনামগঞ্জ নামকরণ : দলিলভিত্তিক পুনর্বিবেচনা জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন আজ উজানের ঢল ও টানা বর্ষণে বন্যার শঙ্কা বন্যা হইলে কই যাইতাম, কিলা বাঁচতাম টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অতি ভারি বৃষ্টির পূর্বাভাস, ১৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা জেলা-উপজেলায় যুবদলের নতুন কমিটি গঠনের উদ্যোগ দুই বাসের মুখোমুখি সংঘর্ষে জামালগঞ্জের কিশোর নিহত এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে তরুণীকে ধর্ষণের মামলার রায় ১৪ জুলাই জামালগঞ্জে দারুস সুন্নাহ মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ ‎রূপকথার প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অবশেষে বালু লুটকান্ডে এক মামলায় চার্জশিট

সরকারের বদনাম হয় এমন সুবিধা নেতাকর্মীরা পাবেন না : আইনমন্ত্রী

  • আপলোড সময় : ১১-০৭-২০২৬ ১২:৫৬:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৬ ১২:৫৬:৩০ অপরাহ্ন
সরকারের বদনাম হয় এমন সুবিধা নেতাকর্মীরা পাবেন না : আইনমন্ত্রী
সুনামকণ্ঠ ডেস্ক :: সরকারি দপ্তর ও সরকারের কোনো উন্নয়ন প্রকল্পে দলীয় কোনো সিন্ডিকেট চান না বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, আমরা (বিএনপি) ক্ষমতায় আছি, নিশ্চয় আমাদের নেতাকর্মীরা সুবিধা পাবেন, তবে এমন সুবিধা আমরা দেব না, যা সরকারের বদনাম হয়। একজন চাঁদাবাজ হাসপাতালে এসে যদি চাঁদাবাজি করে সেটা তার ব্যক্তি লাভ হতে পারে। কিন্তু এই চাঁদাবাজের কারণে সরকারের উপরে যে কালিমা লিপ্ত হবে, সেই কালিমার দাগ সরকার নেবে না। শুক্রবার (১০ জুলাই) শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, সম্প্রতি বরিশালে জোর করে দলীয় পরিচয়ে একজন চেক সাইন করতে নিয়ে গিয়েছিলেন। কিন্তু আমরা রাত পার হতে দেইনি। সেই ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে। মন্ত্রী বলেন, অপরাধী সে দলের (বিএনপি) যত বড়ই নেতা হোক না কেন, তার পরিচয় সে অপরাধী। কেউ যদি মনে করেন আওয়ামী লীগ লুটপাট করেছে, আর সেই খালি জায়গায় আপনি নিজেই বসে যাবেন, তাহলে ভুলের স্বর্গে বসবাস করছেন। এরকম ভুল ধারণা আপনারা করবেন না। আমরা এমন কোনো সুবিধা দলীয় নেতাকর্মীদের দেব না, যাতে করে দলের (বিএনপি) ভাবমূর্তি ক্ষুণœ হয়। দলের বদনাম হবে এমন কোনো কাজ কোনো দলীয় নেতাকর্মীর কাছ থেকে মেনে নেওয়া হবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
মধ্যনগরে নির্মাণ হবে ১০১ শয্যার হাসপাতাল

মধ্যনগরে নির্মাণ হবে ১০১ শয্যার হাসপাতাল