সুনামগঞ্জ , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই ৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ আজ শুভ মহালয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে বাণিজ্য মেলা ঘিরে নতুন প্রত্যাশা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

পাহাড়ি ঢলে বাড়ছে নদ-নদীর পানি

  • আপলোড সময় : ১১-০৭-২০২৬ ১২:৫৫:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৬ ১২:৫৫:১৯ অপরাহ্ন
পাহাড়ি ঢলে বাড়ছে নদ-নদীর পানি
স্টাফ রিপোর্টার :: টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ-নদীর পানি ক্রমেই বাড়ছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। শুক্রবার (১০ জুলাই) সকালে সুরমা নদীর পানি আরও ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পাশাপাশি বাড়ছে জেলার সীমান্তবর্তী নদী যাদুকাটা, বৌলাই, রক্তি ও পাটলাই নদীর পানি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় প্রতিনিয়ত বাড়ছে জেলার সব কয়টি নদ নদীর পানি। এতে জেলায় স্বল্প মেয়াদি একটি বন্যা আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় জেলার সুরমা নদীর পানি ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি জেলায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৭০ মি.মি. মিটার। এদিকে, দুর্যোগ মোকাবিলায় ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি উপজেলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুতি, স্বেচ্ছাসেবক টিম গঠন, মেডিকেল টিম গঠন, পানি বিশুদ্ধকরণ, ট্যাবলেট সংরক্ষণ, নৌযান প্রস্তুত রাখাসহ সকল দপ্তর সতর্ক অবস্থায় রয়েছে। সেই সঙ্গে দুর্যোগ বিষয়ে তথ্য ও যোগাযোগের জন্য কন্ট্রোলরুম খোলা হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ এমদাদুল হক বলেন, ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত কমে গেলে জেলার নদ নদীর পানিও কমতে শুরু করবে। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মেহেদী হাসান হৃদয় জানান, পাহাড়ি ঢল বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা

সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা