জামালগঞ্জে ইয়াবাসহ উপজেলা বিএনপি নেতা গ্রেফতার
- আপলোড সময় : ১১-০৭-২০২৬ ১২:৫৩:২০ অপরাহ্ন
- আপডেট সময় : ১১-০৭-২০২৬ ১২:৫৩:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জে ১৯৫ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে এমরান হোসেন রুবেল (৪৮) জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।
বৃহস্পতিবার রাতে জামালগঞ্জ থানা পুলিশের একটি অভিযানিক দল উপজেলার জামালগঞ্জ বাজার ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত অপর ব্যক্তি হলেন, উপজেলার ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে আজিজুল হক (৪৮)। অপরদিকে, এমরান হোসেন রুবেল বেহেলী ইউনিয়নের রাধানগর গ্রামের মৃত নুরুল হোসেন ওরফে সুন্দর আলীর ছেলে। বর্তমানে তিনি জামালগঞ্জ সদর ইউনিয়নের তেলিয়াপাড়া এলাকায় বসবাস করেন।
এব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী জানান, উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জামালগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। এবং তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ