জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন আজ
- আপলোড সময় : ১১-০৭-২০২৬ ১২:৪২:৫৫ অপরাহ্ন
- আপডেট সময় : ১১-০৭-২০২৬ ১২:৪২:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন আজ শনিবার (১১ জুলাই)। সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা জয়ন্ত সেন দিপু। প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর। প্রধান বক্তার বক্তব্য রাখবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অ্যাড. মৃত্যুঞ্জয় ধর ভোলা, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত, সাংগঠনিক সম্পাদক প্রাণতোষ আচার্য্য শিবু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সুনামগঞ্জ জেলা মাখার সভাপতি দীপক চন্দ্র ঘোষ ও স্থানীয় অতিথিবৃন্দ।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায় ও সাধারণ সম্পাদক বিমল বণিক জানান, সকাল সাড়ে ১০টায় জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হবে। ১১টায় প্রথম অধিবেশন (আলোচনা সভা), দুপুর ২টা ৩০মিনিটে মধ্যাহ্ন বিরতি (অতিথি আপ্যায়ন) শেষে বিকাল ৩টা ৩০মিনিটে দ্বিতীয় অধিবেশন (কাউন্সিল) অনুষ্ঠিত হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ