সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী

জামালগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৪ ০৯:০৫:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৪ ০৯:০৫:৪৭ পূর্বাহ্ন
জামালগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জে মাছ ধরার নৌকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত কলু মিয়া (৫১) ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, শুক্রবার সকালে পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের সুরমা নদীতে কলু মিয়া ও তার চাচাতো ভাই আকমল ও মিয়া হোসেনসহ বেশ কয়েকজনের কয়েকটা মাছ ধরার নৌকা প্রতিদিনের মত বৃহঃপতিবার সন্ধ্যায় বেঁধে রেখে যান। পরদিন শুক্রবার সকালে চাচাতো ভাই আকমল হোসেনের নৌকা ঘাটে না পেয়ে কলু মিয়াকে দোষারোপ করেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে আকমল ও তার চাচাতো ভাই কলু মিয়ার ভাইয়েরা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে এতে কলু মিয়া আহত হয়ে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা কলু মিয়াকে দ্রুত জামালগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ। এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ.ম কামাল হোসাইন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও কেউ মামলা করেনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি