সুনামগঞ্জ , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের আলোকিত মানুষ হওয়ার আহ্বান: জেলা প্রশাসক একদিনে ভর্তি রোগীর পরিমাণ ৯১২, সুনামগঞ্জ সদর হাসপাতালে হঠাৎ তিনগুণ রোগীর চাপ অবৈধভাবে বালু উত্তোলন, ভাঙনের ঝুঁকিতে বিদ্যালয়, মাদ্রাসা ও কবরস্থান বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইমার্জেন্সি মেডিকেল অফিসারও নেই জনবল সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা প্রফেসর পরিমল কান্তি দে : মানুষ গড়ার কারিগর, মানুষেরই আপনজন সুরমা নদীর তীর যেন ‘আমন চারার হাট’ : স্বাবলম্বী শত শত কৃষক কাজ হস্তান্তরের আগেই ব্রিজের এপ্রোচে ধস ও ফাটল, অনেক জায়গায় লাগানো হয়নি ব্লক একই ব্যক্তি পেয়েছেন চার লটের ইজারা, টেন্ডার ও গাছের মূল্য নিয়ে জনমনে প্রশ্ন ধ্বংসের দ্বারপ্রান্তে ১৭৬ বছরের পুরোনো ‘ইংলিশ টিলা’ ৬৪ জেলার তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ, সুনামগঞ্জের দায়িত্ব পেলেন হুইপ জি কে গউস নেপালে ভয়াবহ বন্যা, মৃত্যু ছাড়াল ৩৬০, এখনও নিখোঁজ ১৪০০ মানুষ অনিয়ম, অবহেলা, শিক্ষক সংকটে রুদ্ধ শিক্ষা টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত : অবৈধ জাল ও সরঞ্জাম ধ্বংসের নির্দেশ নতুন আঙ্গিকে মাষ্টার ওয়ান টেইলার্স এন্ড ফেব্রিকসের উদ্বোধন সুনামগঞ্জে সিজারের সময় নবজাতকের গলা কাটার অভিযোগ, আটক ১ ‎দ্রোহের কবি নজরুল: গুলশান আরা রুবী ‎জামালগঞ্জে ৩৯৮ পিস ভারতীয় শাড়ি ও স্পিডবোট জব্দ, দুজনকে আসামি করে মামলা টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কড়া ব্যবস্থা: অবৈধ জাল ও সরঞ্জাম ধ্বংসের নির্দেশ ‎সুনামগঞ্জ সদর উপজেলা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি হেলাল, সম্পাদক হাসান ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছ ও আলোচনা সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ১০:৫৮:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ১০:৫৮:৫২ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি দল। বুধবার (৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিলেট বিভাগ, সিলেট ডা. মোঃ মাহবুবুল ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন শরিফী। পরিদর্শন উপলক্ষে অতিথিদের ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হাসান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দ। পরিদর্শনকালে অতিথিবৃন্দ হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, বিভিন্ন ওয়ার্ড, রোগীসেবা কার্যক্রম, অবকাঠামো এবং সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তারা রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কেও খোঁজখবর নেন। পরিদর্শন শেষে অতিথিরা হাসপাতালের পরিচ্ছন্ন পরিবেশ, সেবার মান এবং চিকিৎসকদের আন্তরিকতায় সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি জনগণের জন্য আরও আধুনিক, মানসম্মত ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ পরিদর্শন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন শরিফী বলেন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য উন্নত ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আন্তরিকভাবে কাজ করছেন। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। জনগণ যেন সহজে, দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা পান, সে লক্ষ্যে জেলা স্বাস্থ্য বিভাগের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
একদিনে ভর্তি রোগীর পরিমাণ ৯১২, সুনামগঞ্জ সদর হাসপাতালে হঠাৎ তিনগুণ রোগীর চাপ

একদিনে ভর্তি রোগীর পরিমাণ ৯১২, সুনামগঞ্জ সদর হাসপাতালে হঠাৎ তিনগুণ রোগীর চাপ