সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে

অতি ভারি বৃষ্টির পূর্বাভাস, ১৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ১০:৫৪:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ১০:৫৪:৫৭ পূর্বাহ্ন
অতি ভারি বৃষ্টির পূর্বাভাস, ১৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা
সুনামকণ্ঠ ডেস্ক :: দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের কারণে আগামী ২৪-৭২ ঘণ্টায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের অন্তত ১৫টি জেলার নদীসংলগ্ন নিুাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে। এ সতর্কবার্তা দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত সতর্কবার্তায় বুধবার এ তথ্য জানানো হয়। বর্তমানে সাঙ্গু নদী বান্দরবান এবং মাতামুহুরী নদী লামার ফাঁসিয়াখালী স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে অতি ভারি বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে ভারতের মেঘালয়, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অরুণাচল প্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হয়েছে। আগামী তিনদিন এসব অঞ্চল এবং চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এরপর আরো দুদিন মাঝারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চট্টগ্রাম বিভাগে আগামী ২৪-৭২ ঘণ্টায় বান্দরবান ও কক্সবাজারের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। একই সময়ে ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির বিভিন্ন নদী কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করে নদীসংলগ্ন নি¤œাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি করতে পারে। এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু নি¤œাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। সিলেট ও ময়মনসিংহ বিভাগে মনু, খোয়াই, খলাই, কংস, সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা অববাহিকার নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে। আগামী ২৪-৭২ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু স্থানে নদীগুলো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নি¤œাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে। রংপুর বিভাগে আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা নদী বিপদসীমা অতিক্রম করতে পারে। এর ফলে নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার নদীসংলগ্ন নি¤œাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। এছাড়া আগামী ৭২ ঘণ্টায় ধরলা ও দুধকুমার নদীর পানি লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় সতর্কসীমায় পৌঁছাতে পারে, ফলে কোথাও কোথাও নিাম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে, সুরমা নদীর পানি বাড়ছে এবং কুশিয়ারা নদীর পানি স্থিতিশীল রয়েছে। আগামী তিন দিনের মধ্যে সুরমা-কুশিয়ারা নদীর পানি সিলেট ও সুনামগঞ্জ এলাকায় সতর্কসীমায় পৌঁছাতে পারে। এতে নদীসংলগ্ন কিছু নি¤œাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স